-
# দেয়ালিকায় ফটো
অপরাধী মাজেদতুমি আমায় বুঝো না,
বুঝবে না আর কভু—
কত দুঃখ পুষি মনে,
দুঃখ অনেক তবু।আকাশ আমায় ডেকে বলে,
কেন এত চুপ?
তোমার দেহে এক দেখি,
আর মনে অন্যরূপ।পাহাড় আমায় শেখায় সদা
ধৈর্য ধরতে অনেক,
ভালোবাসায় আছে কত
মান-অভিমান হরেক।গাছগুলো আজ উচ্ছ্বসিত,
পাখির মুখে হাসি—
কী করে বোঝাই তোমায়,
কত ভালোবাসি?হয়তো তুমি বুঝবে না আজ,
বুঝবে তবে সেদিন—
দেয়ালিকায় ফটো হয়ে
থাকব আমি যেদিন।6 Comments
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin


দেয়ালিকার ছবিতেই হয়তো বুঝবে সেই ভালোবাসা যা আজ বলা যায়নি কখনো…..🤍🖤