-
ফায়ারওয়ালের ওপারে তুমি
কাজী অ্যাডামতোমার চারপাশে ফায়ারওয়াল তুলে দিয়েছো,
আমার প্রতিটি বার্তা—অ্যাক্সেস ডিনায়েড।আমি বারবার দরজায় রিকোয়েস্ট পাঠাই,
সিস্টেম কোনো উত্তর দেয় না।অথচ হৃদয়ের সার্ভারে
তোমার পুরোনো আইপি এখনও সক্রিয়।
কিছু সম্পর্কের সবচেয়ে নির্মম পাসওয়ার্ড—
“তুমি আর প্রবেশ করতে পারবে না।”খসড়াধ্বনি: দূরত্ব কি নিরাপত্তা, নাকি ভালোবাসার সবচেয়ে নিখুঁত কারাগার?
6 Comments-
-
আপনার এই লেখাটুকুর মধ্যে যান্ত্রিক জগতের আড়ালে যে গভীর আবেগ ও হৃদয়ের অব্যক্ত হাহাকার ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো, আর তাই আপনার লেখনী যেন এভাবেই পাঠকের মনে নিরন্তর স্পন্দন জাগিয়ে তোলে।
-
আপনার কবিতার “হৃদয়ের সার্ভারে তোমার পুরোনো আইপি এখনও সক্রিয়” লাইনটা দারুণ লাগলো, তবে আপনি কি আসলেই মনে করেন ফায়ারওয়াল দিয়ে প্রিয় মানুষকে ভুলে থাকা সম্ভব?
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।


‘অ্যাক্সেস ডিনায়েড’……………… প্রযুক্তির ভাষায় দুরত্ব আর না পাওয়ার বেদনার দারুন প্রকাশ!