Profile Photo

Aziza Mahbub SiddiqueOffline

  • Aziza-Mahbub-Siddique
  • Profile picture of Aziza Mahbub Siddique

    Aziza Mahbub Siddique

    • 5 years, 3 months ago

    রাত পোহায়,দিন ফুরায়
    পঞ্জিকা নতুন খোলস জড়ায়
    শুন্য দৃষ্টি দিশেহারা।

    সর্পের নব খোলস,পুরান খোলসে জমে
    রাহাতে’র মার জ্বর কমে
    আখিপল্লব দু’বার কেঁপে,স্থির।

    ধরিনীর বুক কাঁপুনিতে,সন্তান অসহায়
    অহাজারিতে অবলা প্রানী,কৈফিয়ত শুধায়
    মুর্তির ন্যায় স্থির পঞ্চ ইন্দ্রিয়।

    কভু কি সময় থমকে দাঁড়াবে
    কাঁপুনি উঠা জ্বর ভালোবাসা বাড়াবে
    অব্যক্ত সুরগুলির ভাষা মিলবে?
    কাঠগোলাপ হাতে সামনে এসে,হাসবে
    খিলখিল সুরে পঞ্চ ইন্দ্রিয়ের তন্দ্রা ছুটবে?

    সজাগ অনুভুতিতে খোয়াব,কাঁটবে রোনাজাকি
    জুটবে বোবা প্রানীর মাফ
    জগতে শুনি, সহস্রাধিক ধর্মের মেলা
    চোক্ষে দেখা মানবধর্মের,সেথায় হেলা।

    ধরিত্রী আচলের আশ্রয় দানে,নায়’কো তফাৎ
    নির্বিঘ্নে মুসাফির নিন্দ্রাচ্ছন,মায়ের আচল তলে।

    হতাশা নদীতে ডুবন্ত শুন্য দৃষ্টি
    শশী চুম্বনে জীবন্ত নব সৃষ্টি
    ভ্রুকুটি দূরে ঠেলিয়া,পাঞ্জেরি জাগরণে
    দোখো চোখ মেলে,ভালোবাসা সিংহাসনে।

    – যুথী
    @কল্পপুঁথি

    7
    8 Comments
Skip to toolbar