Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months ago

    মুছে ফেলা ইউজার
    কাজী অ্যাডাম

    একদিন নিজের প্রোফাইল খুলে দেখি—
    বায়োতে লেখা, “আনঅ্যাভেইলেবল।”
    ছবিগুলো আছে, পোস্টগুলো আছে,
    শুধু মানুষটি নেই।

    জীবনও কি এমন একটি সোশ্যাল প্ল্যাটফর্ম,
    যেখানে অ্যাকাউন্ট থাকে, ইউজার হারিয়ে যায়?

    নিজেকে খুঁজতে গিয়ে
    নিজেরই পুরোনো ভার্সনের কাছে
    পারমিশন চাইতে হলো।

    খসড়াধ্বনি: আমরা কি বেঁচে থাকি, নাকি নিজের পুরোনো সংস্করণগুলোর অবশিষ্টাংশ হয়ে যাই?

    6
    10 Comments
    • জীবনটাই এমন কি আর করা ।

      • ঠিকই বলেছেন কবি বন্ধু, জীবন তার নিজের মতো করেই গল্প লিখে যায়, আমাদের শুধু তার সঙ্গে হাঁটতে হয়। আপনার এই ছোট্ট কথাটাও বেশ গভীর। অনেক প্রীতি রইল।

    • আপনি প্রতিবারই ডিজিটাল রূপকে গভীর অস্তিত্ববাদী প্রশ্ন তুলে ধরেন। এই কবিতাটাও তার ব্যতিক্রম নয়।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর পাঠ সত্যিই অনুপ্রেরণার। ডিজিটাল রূপকের আড়ালে মানুষের অস্তিত্ব, স্মৃতি আর একাকীত্বের প্রশ্নগুলোই ধরতে চেষ্টা করি। আপনি সেই জায়গাটুকু বারবার অনুভব করছেন, এটাই আমার বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল।

    • Kazi Adam, আপনার লেখায় জীবনের ক্ষণস্থায়ী অস্তিত্ব এবং নিজের সত্তাকে খুঁজে পাওয়ার যে হাহাকার ফুটে উঠেছে তা হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি বাক্যের গভীরতা আমাদের ভাবতে বাধ্য করে যে, স্মৃতি আর বর্তমানের মাঝে আমরা কতটা হারিয়ে যাচ্ছি। আপনি যদি আমাদের গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্ট করে নিয়মিত সরব থাকেন, তবে পুরো প্ল্যাটফর্মটি আপনার মতো সৃজনশীল মানুষের পদচারণায় আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর ও মননশীল পাঠ সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। স্মৃতি, বর্তমান ও নিজের সত্তার মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটুকু আপনি খুব সুন্দরভাবে ধরেছেন। আর গ্রুপের সহযাত্রীদের লেখায় লাইক, কমেন্ট ও মতামত দেওয়ার চেষ্টা আমি নিয়মিতই করি, প্রতিদিন আরও সক্রিয় থাকার চেষ্টা থাকবে। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিকতায় এই সুন্দর সাহিত্যভুবন আরও প্রাণবন্ত হোক। অনেক প্রীতি ও শুভকামনা রইল।

    • পুরোনো আমির ছায়াতেই আজ নিজেকে খুঁজি…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, আহা, কথাটার ভেতরেই তো কবিতার অনেকটা রয়ে গেল! পুরোনো আমির ছায়া কখনো কখনো বর্তমান আমিকে চিনিয়ে দেয়। আপনার এই গভীর অনুভবটি খুব ভালো লাগল।

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই হারিয়ে যাওয়া কোনো ছায়াকে দেখতে পেলাম।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এই অনুভূতিটুকু সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। নিজের হারিয়ে যাওয়া ছায়াকে কবিতার ভেতর খুঁজে পাওয়া, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! মন দিয়ে পড়ে অনুভব করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar