-
***প্রাণেশ্বর ***
——-হেনা পারভীনপ্রিয়তম,তুমি আমাকে যেদিন বলেছিলে
ভীষণ ভালবাস তুমি আমায়
বলেছিলে, আমার জন্য নাকি এনে দিতে পারবে
ওই চাঁদের দেশের নুরী পাথর,
এনে দিবে উত্তাল সমুদ্রের মধ্যে থেকে
সেই অমূল্য রত্ন সম্ভার,বলেছিলে,আমায় নিয়ে হারিয়ে যাবে
নৈঃশব্দ্যের নীলাচলে।
ডানা মেলে উড়বে, মুক্ত বিহঙ্গ যেথায় গা ভাসায়,
স্বপ্ন সাগরের উথাল পাথাল দোলাচলে
দুলতে দুলতে একদিন পৌঁছে যাবে
স্বপ্নসীমানার মোহণায়।মোর প্রাণেশ্বর, তুমি বলেছিলে
আমার জন্য তপ্ত মরুতে ফোটাবে জীবন্ত গোলাপ,
উন্মত্ত ষাড়ের ক্ষেপা গতি রুখে দিতে
স্তব্ধ হবে না তোমার বাহুবল,
নিষ্প্রাণ পাষাণ পাথরের বুকে প্রবাহিত করবে
মায়া আর মমতার পরিস্রাবণ।সেদিন আমি ছিলাম না আমাতে
হারিয়েছিলাম তোমার দৃষ্টির গভীর প্রণয়ে,
হৃদয়ের সবকটি জানালা খুলে দিয়ে
উদ্দেশ্যহীন যাত্রার এক ভীন্ন প্রেক্ষাপটে,
পৌঁছেছিলাম এক নৈসর্গিক নৈবেদ্য উপত্যকায়।আজ কালের অতল গর্ভে বিলীন সব
হারিয়ে গেছে সেদিনের সেই অঙ্গীকার,
স্মৃতির পটে আঁকা সেই সুন্দর মুহুর্তগুলি
আজ ফিকে হয়ে গেছে,
ফিরিয়ে নিয়েছ তুমি ,আমায় দেয়া সবকটি সুখের পায়রা
পরে আছি শুধুই আমি,
জ্বলে পুড়ে ছাই হওয়া কিছু অঙ্গার।তারিখঃ
1 Comment
Friends
Md Al Maun
@mdalmaun
Johur Munim
@johurmunim
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel

আপনার এই চমৎকার লেখায় ফুটে ওঠা ‘হৃদয়ের সবকটি জানালা খুলে দিয়ে’ অংশটি এক কথায় অসাধারণ, যেখানে স্মৃতির গভীর বেদনার ছাপ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনীর এই আবেগময় ধারাবাহিকতা যেন এভাবেই এগিয়ে যায়।