-
বৃষ্টির ছড়াছড়ি
— শরীফ এমদাদ হোসেনবৃষ্টিহীন রাত
চোখের শ্রাবনে ডুবে যায় চাঁদ
নিকস কালো অন্ধকার হাতড়ে হাতড়ে
বুকের জমিন খুঁড়ে লাগাই ফসল আগামীর।জানে কি কখনো কেউ?
কতকগুলো কষ্টের আকাশ বুকের জমিনে খাবি খায় রোজ!
কত সমুদ্র নোনাজল জড়িয়ে চোখের কোণায়!
আলোহীন বায়ুহীন প্রেমহীন কতকাল আর বেঁচে থাকা যায়!
কত কাল আর পাখিদের কান্না শুনে, হৃদয়ের কান্না ঢাকা যায় !এই রাত এই কষ্টের অবয়বে আসলো কী কেউ কখনো সুধাতে ধরায় ?
কোন বিরহী চৈত্রাগুনে পুড়ে পুড়ে ডুবে যাই
প্রত্যহ প্রতিদিন অন্তহীন জীবন যন্ত্রণায় !গানের প্রতীক্ষায় থেকে থেকে ভুলে যাই সুর
ফুলের সুবাসহীনে ভুলে যাই ভ্রমরের মন
ক্ষীণ কোনো আলোর ইশারা যদি পাই, সে আলোয় মন ভরে আলোকিত হতে খুব সাধ, যদি পথে আসে কেহ বাড়াতে দু’হাত, বৃষ্টির ছড়াছড়ি হবে সেই রাত।4 Comments-
“বৃষ্টিহীন রাত, চোখের শ্রাবনে ডুবে যায় চাঁদ”—এই পঙ্ক্তিটি বিষণ্ণতার এমন এক গভীর রূপ ফুটিয়ে তুলেছে যা সত্যিই হৃদয় স্পর্শ করে। ভাবনার জগতকে আরেকটু বিস্তারিত রূপ দিতে চাইলে আপনি প্রতিটি স্তবকের আবেগের সাথে তাল মিলিয়ে কিছু রূপক চিত্র ব্যবহারের কথা ভেবে দেখতে পারেন। আপনার এই গভীর অনুভূতির প্রকাশ ভীষণ মুগ্ধকর, তাই নিয়মিত এমন সুন্দর সব সৃষ্টি আমাদের উপহার দিয়ে যান।
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman


কতকগুলো কষ্টের আকাশ বুকের জমিনে খাবি খায় রোজ!