Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • অভিমানের দেয়াল

    কেনো জানি,মনে হয়ে যে
    আমি একা,আমি একা
    অসময়ে,কেউ পাশে নেই
    হতাশার গান লেখা।
    সম্পর্ক সময়ে আটকে আছে
    অভিমানের দেয়ালে,
    ভালোবাসা,তবু বুঝা যায় না
    এ কোন খেয়ালে?
    শরতের ফুল হয়ে আসে না
    আমার এ কপাটে,
    ঝরে যায় ভালোবাসার কলি
    ভাগ্যের লোপাটে।
    তবু আশা,ভালোবাসা জীবন্ত
    ছড়াবে প্রেম সৌরভ,
    মিলেমিশে হব যে,একাকার
    রবে,বন্ধন,গৌরব।

    কেনো জানি,মনে হয়ে যে
    আমি একা,আমি একা,
    কাছে এসে,ভালোবেসে,দাও
    আমায় তুমি, চির দেখা।

    2
    3 Comments
    • কেনো জানি,মনে হয়ে যে
      আমি একা,আমি একা

    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর খুব গভীর একটা অনুভূতির সৃষ্টি হলো, বিশেষ করে অভিমান আর একাকীত্বের কথাগুলো ভীষণ ছুঁয়ে গেল।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটিতে নিঃসঙ্গতার সুর ও ভালোবাসার প্রত্যাশা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তাই আবেগপূর্ণ এই পঙক্তিগুলোর পরের ধাপে অনুভূতির গভীরতাকে আরও একটু বাড়িয়ে ফুটিয়ে তোলার কথা ভেবে দেখতে পারেন।

কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar