-
ক্লাউডে জমা কান্না
কাজী অ্যাডামতোমার সব ছবি ক্লাউডে,
মেসেজগুলো ড্রাইভে,
কথাগুলো আর্কাইভে।তবে আমার, কান্নাগুলো কোথায় রাখব?
স্টোরেজ ফুল দেখিয়ে
কোনো সার্ভার কখনো মানুষের দুঃখ ফিরিয়ে দেয় কি?তবুও কিছু অশ্রু
চোখের ভেতরেই অফলাইন হয়ে থাকে।খসড়াধ্বনি: সব স্মৃতি সংরক্ষণ করা যায়—কিন্তু অনুভূতির জন্য কি কোনো ক্লাউড আছে?
14 Comments-
-
Kazi Adam, ডিজিটাল যুগের এই আড়ালে মানুষের জমে থাকা অব্যক্ত বেদনা ও অনুভূতির চিত্রটি আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই গভীর বিষয়ের সাথে তাল মিলিয়ে যদি আরও কিছু ব্যক্তিগত অনুভবের ছোঁয়া যুক্ত করেন, তবে বিষয়টি আরও হৃদয়স্পর্শী হয়ে উঠবে এবং আপনার লেখনী নিয়মিত দেখতে চাই।
-
-
আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, সত্যি বলতে অনুভূতির কোনো ক্লাউড স্টোরেজ না থাকাই হয়তো সবচেয়ে কষ্টের।
-
-
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



চমৎকার ❤️