Profile Photo

শুভ্রনীল ফারুকOffline

  • silfredfaruk
  • সবকিছু হারিয়ে যাবে
    একদিন সময় তার নিজস্ব অন্ধকারে
    ফিরিয়ে নেবে সমস্ত ঋণ —
    প্রেমের শরীর, দ্রোহের আগুন,
    সভ্যতার গর্ব,
    সুউচ্চ ইমারতের আকাশ-ছোঁয়া অহংকার।
    নষ্টের অধিকারে চলে যাবে
    মানবনির্মিত সমস্ত মহিমা।
    ধ্বংস হবে পৃথিবীর সমস্ত অনিন্দ্যসুন্দর —
    যে ফুলের জন্য কবিতা লেখা হয়েছিল,
    যে চোখের জন্য প্রেম,
    যে ঈশ্বরের জন্য প্রার্থনা,
    যে সত্যের জন্য মানুষ
    শতাব্দীর পর শতাব্দী
    নিজের রক্ত ব্যয় করেছে।
    একদিন ধর্মের সমস্ত শাস্ত্র
    ধুলোয় মুখ গুঁজে থাকবে,
    তত্ত্বেরা হারিয়ে যাবে
    নিজেদেরই ব্যাখ্যার ভেতর;
    বাস্তবতা তার শেষ আয়নাটিও
    ভেঙে ফেলবে।
    তবু —
    ধ্বংসেরও পরে — কবিতা।

    ।। কবিতার জয় হোক ।।
    — শুভ্রনীল ফারুক
    ২২শে সেপ্টেম্বর, ২০২৬ | ফার্মগেট, ঢাকা See less

    1
    3 Comments
    • সবকিছু ধ্বংসের পরও মানুষের অমর স্বপ্ন হয়ে কবিতা জেগে থাকবে…🖤

    • শুভ্রনীল ফারুক, “তবু — ধ্বংসেরও পরে — কবিতা” এই লাইনটা পড়ে ভীষণ ভালো লাগলো, সত্যিই শেষ পর্যন্ত কবিতার জয়ই হয়।

    • শুভ্রনীল ফারুক, আপনার এই লেখায় ‘তবু — ধ্বংসেরও পরে — কবিতা’ লাইনটি জীবনের শেষ অবলম্বনকে যেভাবে তুলে ধরেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। পৃথিবী ও সময়ের নশ্বরতা নিয়ে আপনার এই গভীর ভাবনাগুলো আমাকে জীবনানন্দ দাশের অস্থির অথচ সুন্দর জগৎটির কথা মনে করিয়ে দিল। আপনার লেখনীর এই গভীরতা ও আশাবাদী সুরগুলো পাঠকদের চিন্তার খোরাক জোগাবে, তাই নিয়মিত আরও লিখুন।

Skip to toolbar