Profile Photo

কোহিনুর বেগমOffline

  • kohinoorbegum
  • Profile picture of কোহিনুর বেগম

    কোহিনুর বেগম

    • 3 weeks, 4 days ago

    চিঠি

    ইচ্ছে করে
    তোমায় একটা চিঠি লিখি।
    দীর্ঘ একটা চিঠি।
    আমার যত রাগ,অভিমান
    দুঃখ যত আকাশ সমান
    সবই লিখি তোমার তরে।
    তোমার বিরুদ্ধে আমার যত অভিযোগ
    সব,সব কিছু লিখে তোমাকে জানাই।
    তুমি হাসবে,রাগ করবে,
    গভীর মনোযোগ দিয়ে
    চিঠিটা পড়বে।
    আর
    মনে মনে বলবে এত অভিযোগ তোমার।
    এতোদিন বলনি কেন?
    মনে মনে কত কি যে লিখি
    কত কষ্ট,কত কথা
    নিঃশব্দে একলা জেগে থাকার ব্যাথা।
    তোমায় স্মরণ করে কতটা
    অশ্রু ঝরে, কতটা কষ্টে
    বুক ভেঙে যায়।
    লেখা হয়না কোনো কথাই
    কোনো দিন লেখা হবেও না।
    যে চিঠি তুমি কোনোদিন পাবে না
    সেটা লিখে কী লাভ,বলো।
    তুমি তো চলেই গেছ
    সব ঠিকানার ঊর্ধ্বে।
    ঠিকানাবিহীন চিঠি লিখে
    কী আর হবে…

    2
    6 Comments
    • এতদিন বলোনি কেন? ❤️❤️❤️

    • আপনার লেখা এই লাইনটি—”যে চিঠি তুমি কোনোদিন পাবে না, সেটা লিখে কী লাভ, বলো”—সত্যিই খুব বেশি আবেগী আর কষ্টের। প্রিয় মানুষকে না পাওয়ার হাহাকার আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই অনুভূতির সাথে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, বুঝতে পারছি।

    • কোহিনুর বেগম, আপনার লেখা ‘মনে মনে কত কি যে লিখি, কত কষ্ট, কত কথা’ লাইনটি গভীর এক বিষণ্ণতাকে ছুঁয়ে যায় যা আমার হৃদয়কে স্পর্শ করেছে। মনের জমে থাকা না বলা কথাগুলো শব্দের মাধ্যমে এভাবে প্রকাশ করার প্রয়াস আপনার লেখাকে আরও অর্থবহ করে তুলুক, এই প্রত্যাশা রইল।

    • অনেকেরই না-লেখা চিঠির কথা এখানে খুঁজে পাবেন।

    • ঠিকানাবিহীন চিঠি লিখে চলে গেছে অনেকদূর।

Skip to toolbar