Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 2 weeks ago

    ক্যাশ মেমোরিতে তুমি
    কাজী অ্যাডাম

    তোমাকে ডিলিট করেছি,
    তবু ক্যাশ মেমোরি তোমাকে ছাড়েনি।

    পুরোনো ছবি খুললে
    একই হাসি আবার লোড হয়।
    আমি ক্লিয়ার ক্যাশ চাপি,
    মন বলে—“অপারেশন ফেলড।”

    কিছু মানুষ ফাইল নয়,
    তারা সিস্টেমের ভেতরের ক্যাশ।

    খসড়াধ্বনি: মুছে ফেলার পরও যা ফিরে আসে, তাকে কি স্মৃতি বলব, নাকি অস্তিত্ব?

    7
    13 Comments
    • পুরানো ক্যাশ মেমোরি যেন জীবনের েএক একটি স্মৃতিহয়ে আসে ।

      • কবি বন্ধু, ‘ক্যাশ মেমোরি’ উপমাটা স্মৃতির স্বভাবটাকে দারুণভাবে ধরে ফেলেছে। পুরোনো কিছু মুহূর্ত মুছে ফেলতে চাইলেও তারা কোথাও না কোথাও থেকে যায়। আপনার কথাটাও খুব ভালো লাগল।

    • অসাধারণ সুন্দর

      • আপনার এই মুগ্ধতাটুকু সত্যিই ভালো লাগল, কবি বন্ধু। এমন ভালোবাসা লেখার পথে নীরব অনুপ্রেরণা হয়ে থাকে।

    • কিছু মানুষ মুছে যায় না, তারা স্মৃতির ক্যাশে থেকে বারবার হৃদয়ে ফিরে আসে……🖤🖤

      • কবি বন্ধু, ‘স্মৃতির ক্যাশে’ কথাটাই যেন না-মোছা মানুষগুলোর ফিরে আসার পুরো গল্প বলে দিল। আপনার এই পঙক্তিটুকু কবিতার অনুভূতিটাকে আরও সুন্দর করে তুলল।

      • শুভ কামনা জানবেন…🖤

    • “কিছু মানুষ ফাইল নয়, তারা সিস্টেমের ভেতরের ক্যাশ”—আপনার লেখাটির এই লাইনটা ভীষণ অদ্ভুত সুন্দর আর সত্যি। এই গ্রুপে তো আরও কত দারুণ সব লেখা শেয়ার হচ্ছে, মাঝে মাঝে অন্যদের লেখাতেও একটু রিঅ্যাক্ট বা কমেন্ট করে গ্রুপটা জমিয়ে তুলবেন কিন্তু।

      • ‘সিস্টেমের ভেতরের ক্যাশ’ লাইনটায় আপনি যে অদৃশ্য স্মৃতির জায়গাটা ধরেছেন, সেটা সত্যিই ভালো লাগল। আর অবশ্যই, সহযাত্রীদের লেখায় প্রতিক্রিয়া জানিয়ে এই সাহিত্যিক আড্ডাটাকে আরও প্রাণবন্ত রাখার চেষ্টা থাকবে। এত সুন্দর করে পড়ার জন্য ভালোবাসা রইল।

    • তাকে স্মৃতি বলা যায় কারন স্মৃতি আজীবন মনকে পোড়ায়।

      • কবি বন্ধু, স্মৃতির পোড়ানো দিকটাই বোধহয় তাকে এত গভীর করে তোলে। আপনার কথাটুকু কবিতার ব্যথাটাকে খুব সুন্দরভাবে ছুঁয়ে গেল।

    • আপনার এই লেখায় “কিছু মানুষ ফাইল নয়, তারা সিস্টেমের ভেতরের ক্যাশ”—এই লাইনটি এক গভীর আবেগের প্রকাশ ঘটিয়েছে যা সত্যিই অনন্য। আপনি চাইলে প্রতিটি স্তবকের শব্দের গাঁথুনিতে কিছুটা ধীর লয় যোগ করে পড়ার ছন্দটিকে আরও একটু প্রাণবন্ত করে তুলতে পারেন। প্রযুক্তির সাথে অনুভূতির এমন চমৎকার মেলবন্ধন সত্যিই খুব দারুণ হয়েছে, আপনি এভাবেই লিখে যান।

      • ‘সিস্টেমের ভেতরের ক্যাশ’ লাইনটির আবেগটুকু আপনি যেভাবে ধরেছেন, সত্যিই ভালো লাগল। ছন্দের ধীর লয়ের পরামর্শটাও মনে রাখলাম, কবিতাকে আরও যত্নে গড়ে তুলতে এমন পাঠ খুব মূল্যবান। আপনার সুন্দর উৎসাহের জন্য ভালোবাসা রইল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar