Profile Photo

Tapan Kanti ChakiOffline

  • chaki1976
  • Profile picture of Tapan Kanti Chaki

    Tapan Kanti Chaki

    • 1 month, 2 weeks ago

    কবিতার নাম – হিসেব কষা

    হিসাবের খাতায় তোমরা আমায়, কেউ রেখো না
    হিসেব মিলিয়ে আমার জীবন, জানি সে ভরবে না
    মন আমার ছন্নছাড়া যতই বোঝাই, ঘর বোঝে না
    চাই দয়াল মাঝে হারিয়ে যেতে, কেউ বোঝে না

    এই সমাজের হিসেব জটিল, বোঝা বড় দায়
    স্বার্থের কাছে মাথা নত করে, যা ইচ্ছে তায়
    আমার এতে গা জ্বলে যায়, কেমনে ধরি সাথ
    বললে কথা দোষের নাকি, বলে এ কোন জাত?

    জাত বে-জাতের ধার-ধারি না, সবাই মানি সমান
    ওদের রাজ্যে আমিই অজাত, অনেক বেমানান
    তাতেও আমার যায় আসে না, দয়াল আছো বুকে
    তোমার মাঝেই হারিয়ে দয়াল, থাকতে যে চাই সুখে

    4
    5 Comments
    • মানুষের মূল্য কি সত্যিই কোনো সামাজিক হিসেবের খাতায় মাপা যায়?

    • হিসেব-নিকেশের ভিড়ে সমতার স্বপ্ন আর দয়ালের আশ্রয়েই মন খুঁজে নেয় নিজের আপন ঠিকানা…..🤍🖤

    • জাত,অজাত যারা এসব করে বেরায় এরা কি মানুষের কাতারে পরে।

    • এই কবিতায় সমাজের কৃত্রিম হিসাব, স্বার্থপরতা ও জাতপাতের বিভাজনের বিরুদ্ধে এক ধরনের আত্মিক প্রতিবাদ আছে। ভাষা একেবারেই লোকজ ও সহজ, ফলে বক্তব্য সরাসরি পাঠকের কাছে পৌঁছে যায়।

      বিশেষ করে—

      > “জাত বে-জাতের ধার-ধারি না, সবাই মানি সমান
      ওদের রাজ্যে আমিই অজাত, অনেক বেমানান”
      এই অংশে কবিতার সামাজিক বক্তব্য সবচেয়ে তীক্ষ্ণ হয়েছে। আর শেষের দিকে এসে প্রতিবাদটি আত্মিক আশ্রয়ে গিয়ে থেমেছে—সমাজের স্বীকৃতির চেয়ে ‘দয়াল’-এর সান্নিধ্যই বক্তার কাছে বড়।
      তবে কবিতার কিছু পঙ্‌ক্তিতে ছন্দ ও বাক্যপ্রবাহ একটু অসম; সামান্য ঘষামাজা করলে গীতিধর্মিতা আরও বাড়তে পারে। ভাবের দিক থেকে এটি সরল অথচ অন্তর্গত ক্ষোভ ও আত্মমর্যাদাবোধসম্পন্ন একটি কবিতা।

Skip to toolbar