-
কলমে –শারমিন আক্তার সাথী
নিঃসঙ্গ
দু চোখের আয়নায় মৃত্যু যেন,
ঘনিয়ে আসে ধাপে ধাপে
ঘড়ির কাঁটার টিক টিক শব্দে,
মনে হয় বুক পাঁজরের
বিজলী চমকানোর মত ধমকায় ।
ব্যস্ত পৃথিবী নিঃশব্দে ঘুমিয়ে
নিমগ্ন প্রকৃতির কোলে ।
নিঃসঙ্গ আমি একাকী জেগে
স্মৃতি জানালা খুলে,
অপ্রত্যাশিত কিছু মুখ যেন
হাত বাড়িয়ে দেয়।
সুখ আমার গেছে চলে
কবে দূর অজানায় ।
কেন আধো ভাঙা স্বপ্ন,
সীমাহীন ধরনী জনস্রোত
হামাগুড়ি দিয়ে আসে দু চোখে।1 Comment
Friends
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
নিশান
@a9be0592b1cbef1f64f2402a345b34d5
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula
Neel tripura
@neel
Drako Shajib
@drako


নিঃসঙ্গতার গভীর রাতে স্মৃতির ছায়ারা ঘিরে ধরে, আর হারানো সুখের খোঁজে মন ডুবে যায় এক অনন্ত বিষাদে…..🤍