-
আমার সাথে কথা না হলেও নিজের যত্ন নিও..! অভিমান জমলেও নিজেকে কষ্ট দিও না কোনোদিন। হয়তো দূরত্ব আমাদের মাঝে অনেকটা বেড়ে যাবে, তবুও মনটা যেন আমার কথাই মনে রাখবে।
আমি না থাকলেও একা একা মন খারাপ কোরো না, চোখে জল এলে চুপিচুপি মুছে নিও, কেঁদো না। আমার খবর না পেলেও ভালো থেকো প্রতিদিন, তোমার হাসিটাই হোক তোমার সবচেয়ে সুন্দর ঋণ।
কখনো যদি মনে পড়ে আমাদের সেই দিনগুলো, নীরবে মনে রেখো আমাদের বলা কথাগুলো। যোগাযোগ না থাকলেও ভালোবাসা হারায় না, সত্যিকারের টান কখনো দূরত্বে ফুরায় না।
তুমি সুখে আছো—এই খবরটাই যথেষ্ট আমার, তোমার ভালো থাকাতেই শান্তি খুঁজে নেবে মনটা আমার। ভাগ্যে যদি লেখা থাকে, আবার দেখা হবে। ততদিন তুমি ভালো থেকো— আমার ভালোবাসা হয়ে।
✍ MD Inzamamul Sikder
Written time : ২৯ সেপ্টেম্বর ২০২৬ইং সকাল ১১ :১৮ মিনিট। চেম্বার।4 Comments
Friends
Waliul Islam
@waliulislam
Harun-ur Rashid
@harun-urrashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Santo Mon
@santomon
iampori
@iampori
tamim yeasin
@tamimyeasin
Sanzida Shetu
@sanzidashetu
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


দূরত্ব যতই বাড়ুক, সত্যিকারের ভালোবাসা প্রিয়জনের ভালো থাকাতেই নীরব শান্তি খুঁজে পায়…..🤍🖤