Profile Photo

আর্য্য সপ্ত দর্শীOffline

  • nandini
  • একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…
    কিন্তু মনে ছিলো দ্বন্দ্ব, আকাঙ্খা সাথে ভয়।
    তোমাকে দেখার কথা তুলতেই যদি ছিটকে আসে কিছু শক্ত কথা!!!
    অথবা যদি পেয়ে বসি পিনপতন নীরবতা!!!
    একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…
    আমি দেখতে চেয়েও দেখা পাইনি,
    আমার ইচ্ছে হয়েছিলো তোমাকে অনুভব করার, ইচ্ছে হয়েছিলো চুপচাপ তোমার কথা শুনে যাওয়ার, ইচ্ছে হয়েছিলো তোমার চোখে তাকিয়ে থাকার…
    এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে কিছু অনুভূতি ব্যাক্ত করার!!
    একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…
    জানি এই ইচ্ছে পোষণ করতে করতে হৃদয় ভীষণ ভারী হয়ে ওঠছে।
    কিন্তু আমার এই হৃদয়ের ভার বহন করতে বেশ ভালো লাগে,
    জানি এই দেখার ইচ্ছে কিংবা স্বাদ মনের কোণে বন্দী হয়ে থেকে যাবে।
    এই ইচ্ছে পুষতে পুষতে একদিন আমার শেষ নিঃশ্বাসটুকু ও শেষ হয়ে যাবে।
    অথচ আমার একটা দীর্ঘশ্বাস!! অথবা বলতে পারো আফসোস!! থেকেই যাবে মৃত্যুর পরও…
    একদিন তোমাকে দেখার খুব ইচ্ছে জেগেছিলো…😇

    2
    4 Comments
    • “অথবা যদি পেয়ে বসি পিনপতন নীরবতা!!!”—আপনার এই লাইনটি হৃদয়ের গভীরের এক অদ্ভুত টান আর বেদনার কথা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কারো প্রিয় মানুষকে দেখার এমন তীব্র আকুতি এবং না পাওয়ার কষ্টটি অনেকটা প্রিয় কোনো সুরের আবেশের মতো মনে হলো। এই প্ল্যাটফর্মে অন্য সব লেখকদের কাজে লাইক বা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের এই প্রিয় আঙিনাকে আরও প্রাণবন্ত করে তোলার অনুরোধ রইল।

    • লেখাটা পড়ে ভীষণ মায়া লাগলো, আপনার মনের এই না বলা কথাগুলো কি কোনো বিশেষ মানুষের জন্য লেখা?

    • অসাধারণ লিখেছেন ।

    • দেখার ইচ্ছেটা পূর্ণ হোক।

চলো মিশে যাই, মোহনায়, তুমি আর আমি...
যেখানে কেউ নেই, পড়ে থাক, নিথর দেহখানি...

~নন্দিনী

~নন্দিনী

শিখছি, কি করে মানুষ হতে হয়!!!

অথচ এই রৌদ্রজ্বল শহর আমাই কখনো মেনে নেয় নি

Skip to toolbar