Profile Photo

সিরাজুল ইসলামOffline

  • sherajulislam
  • শিকড়ের দায়
    …..সিরাজুল ইসলাম

    রোদ ফুরিয়ে এলে যখন নামে সাঁঝের মায়া,
    আমার ক্লান্ত পাতার কোলে আঁকতে এলে ছায়া
    আমায় ছুঁয়ে হঠাৎ তুমি শুধালে এক সুরে,
    “একটুখানি থাকতে দেবে? যাব না আর দূরে?”

    আমি তখন থমকে গেলাম, কেঁপে উঠল বুক,
    তোমার চোখে ছিল তখন এক জনমের সুখ।
    চোখের জলটা লুকায়ে রেখে শাখায় শাখায়,
    বললাম আমি, “না গো পাখি, থেকো না এ বাসায়।”

    তুমি ভাবলে কঠিন আমি, পাষাণ কাঠে গড়া,
    বুঝলে না তো আমার কপাল অভিশাপে ভরা!
    মাটির নিচে শিকড় আমার শক্ত করে বাঁধা,
    অন্ধকারের গভীর প্রেমে আমার জীবন কাঁদা।

    চাইলে কি আর পারি বলো তোমার সাথে উড়তে?
    ঝড়ের রাতে নিজের ভেঙে তোমার নীড়টা জুড়তে?
    তোমার তরে খোলা আকাশ, দিগন্ত অপার,
    মেঘের দেশে ভাসবে তুমি, সীমানা নেই যার।

    আমার ডালে জড়ালে ডানা, থমকে যাবে গান,
    স্থবিরতার মায়ায় কেন সঁপবে অভিমান?
    তোমার ডানায় আকাশ হাসে, নীল বাতাসের সুর,
    আমার পায়ে শিকল বাঁধা, মরণ সুদূর।

    আজ চলে যাও দূর পাহাড়ে, মেঘের সীমানায়,
    পরক্ষনেই সাগর পাড়ের সপ্তডিঙ্গা নায়
    তুমি ওড়ার আনন্দ নিয়ে বাঁচো জীবনভর,
    আমি না হয় মাটির বুকেই আঁকড়ে রাখি ঘর।

    1
    2 Comments
    • সিরাজুল ইসলাম, আপনার এই লাইনটি—”আমার পায়ে শিকল বাঁধা, মরণ সুদূর”—অনেকটা গভীর এক অনুভূতির কথা মনে করিয়ে দিল। আপনি কেন মনে করেন যে প্রিয় কাউকে ধরে রাখা মানেই তার আকাশটা আটকে ফেলা, এ বিষয়ে আপনার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম? মাঝেমধ্যে গ্রুপে অন্য সবার লেখাতেও লাইক বা কমেন্ট করে সক্রিয় থাকবেন, যাতে আমাদের এই আড্ডাটা আরও জমে ওঠে।

    • আপনার এই লেখাটিতে শিকড়ের প্রতি এক গভীর মমত্ববোধ এবং ত্যাগের যে কোমল সুর ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যায়, তাই আপনার এই আবেগী শৈল্পিক প্রকাশের ধারা নিয়মিত বজায় রাখলে পাঠক হিসেবে আমরা অনেক সমৃদ্ধ হব।

Skip to toolbar