-
শেষ চেষ্টাটুকু করা হয়নি বলে
কত সম্পর্ক ভেঙে গেছে!
একটু নত হওয়া হয়নি বলে
কত আপন মানুষ দূরে সরে গেছে।অভিমানের দেয়ালটা
একবারও ভাঙা হয়নি,
‘থেকে যাও’ কথাটা
সময়মতো বলা হয়নি।কিছু মানুষ অপেক্ষায় ছিল,
আমরা ভেবেছি—সে ঠিকই ফিরবে;
কিছু দরজা খোলা ছিল,
অথচ, আমরাই ফিরে আসিনি।আজও মনে হয়—
যদি আরেকবার কথা বলা যেত,
হয়তো গল্পটা শেষ হতো না,
মানুষ দুটো একসাথে থেকে যেতে পারতো।✍ ডাঃ মোঃ ইনজামামুল শিকদার
10 Comments-
লেখাটা পড়ে খুব মায়া লাগলো, বিশেষ করে “অভিমানের দেয়ালটা একবারও ভাঙা হয়নি”—কথাটা খুব সত্যি। অনেক সময় ছোট একটা কথার অভাবে কত আপন মানুষ যে দূরে সরে যায়, তা বলার মতো না। আপনি খুব সুন্দর করে সম্পর্কের না বলা কথাগুলো ফুটিয়ে তুলেছেন।
-
-
Friends
Waliul Islam
@waliulislam
Harun-ur Rashid
@harun-urrashid
নুরুল ইসলাম শান্ত
@santo23
Santo Mon
@santomon
iampori
@iampori
tamim yeasin
@tamimyeasin
Sanzida Shetu
@sanzidashetu
Drako Shajib
@drako
Neel tripura
@neel



খুব সুন্দর অভিব্যক্তি!