Profile Photo

Al-mamun-AbdullahOffline

  • Al-mamun-Abdullah
  • Profile picture of Al-mamun-Abdullah

    Al-mamun-Abdullah

    • 1 month, 2 weeks ago

    বিষন্ন মহামারি
    আল মামুন আব্দুল্লাহ

    গোটা পৃথিবীজুড়ে আজ বিষাদের ছড়াছড়ি,
    চারিদিকে শুধু আর্তনাদ আর আহাজারি।
    সমগ্র সৃষ্টি গুমঢ়ে মরছে হারিয়ে সজীবতা
    হাসিহীন মলিনমুখ হৃদয়জুড়ে বিষন্নতা

    স্পর্শেই কড়ালগ্রাসী সুস্থতা নেয় কেড়ে
    প্রিয়জনেরা সবে ভয়তে সরে রয় দুড়ে।
    বাস্তবতা দুয়ারে কড়া নেড়ে চিৎকার করে কয়
    জাগতিক এই প্রেম ভালোবাসা সব মিছে অভিনয়।

    সেবালয়ে কাতরাচ্ছে লাখো প্রান
    লম্বা হচ্ছে প্রতিনিয়ত লাশের মিছিল,
    স্বজনহারানো বেদনে বুক ফেটে যায়
    তবু অদৃশ্যভয়ে কেউ হয়না জানাজাতে সামিল।

    পথেঘাটে সহস্র মানব ধুকে ধুকে মরছে
    এগিয়ে আসেনা কেউ যে যার মতো সড়ে পরছে
    ভাগ্যে জুটেনা গোসল জুটেনা কাফনের কাপড়
    স্বজনেরা কাছে আসেনা সবাইই যেনো স্বার্থপর।

    মনুষ্যকুলে আজ বাঁচার আকুতি
    ফিরে পেতে চায় আপন সজীবতা,
    ঘড়কুনে আর দুরত্বকে পায়ে ঠেলে
    তারা গড়তে চায় পরস্পর হৃদ্যতা।

    সকলে হৃদয়ে সম্ভাবনার বীজ বুনেছে
    গোটা ধরনী এই আশাতে বুক মেধেছে
    অচিরেই দুরিভূত হবে এই ঘোর অমানিষা
    উদিত হবে নতুন দিনের নতুন সুর্য্যশিখা।

    6
    7 Comments
    • আল মামুন আব্দুল্লাহ, আপনার লেখায় ফুটে ওঠা মানবিক সংকটের দৃশ্যগুলো এবং শেষ পর্যন্ত নতুন ভোরের আকাঙ্ক্ষার চিত্রায়ন হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেল, তাই আপনার এই আবেগময় অনুভূতিগুলো আরও নিবিড় শব্দে তুলে ধরতে চাইলে নতুন কোনো শব্দের বুনন আপনি অনায়াসেই ভেবে দেখতে পারেন।

    • বিষাদের মহামারি পেরিয়ে মানবতার বুকে একদিন আশার নতুন সূর্য উদিত হবেই…..🤍🖤

    • আপনার লেখা কবিতাটি পড়ে খুব মায়া লাগলো। আশাকরি খুব দ্রুতই আমাদের পৃথিবীটা আবার আগের মতো স্বাভাবিক আর সুন্দর হয়ে উঠবে।

    • কবে মিটবে এই ঘোর অমানিশা।

    • বিষাদ একদিন কাটবে, পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে—এই আশাই বেঁচে থাকার শক্তি। ভালো লাগল, কবি।

    • কবিতাটায় আক্ষেপ দিয়ে ভরায়, দোআ করি সব ঠিক হয়ে যাক

Skip to toolbar