Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • আমরা বাঙালি জাতি
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আমরা বাঙালি জাতি,কাঁকড়ার মতো
    থাকি,অহংকারে গর্তে
    নিজেও গর্তের ভেতর থাকি,আর যখন
    অন্যের সুখ দেখতে পায়
    তখনি,তাকে কিভাবে টেনে ধরতে হয়
    কাঁকড়ার মতো,সেভাবেই
    দু হাতে চিপা দিতে চাই!

    আমরা বাঙালি জাতি,চিন্তা ও মননে
    নিজেকেই মারি কোড়াল,
    মিথ্যাকে ঢাকতে,ঢোল পিটিয়ে সর্বদা
    সত্যকে করি আড়াল।

    আমরা বাঙালি জাতি,খাতা,কলমে
    শিক্ষিত সনদ লই,
    জ্ঞানের দিক থেকে,আমরা গন্ড মূর্খ
    সততা গেলো কই?
    টাকার কাছে,বাঙালি জাতি নত
    বিচারক হয় চোর,
    বাঙালি শক্তের ভক্ত,নরমের যম
    সন্ন্যাসী রূপে,যায় অচিন পুর।

    আমরা বাঙালি জাতি,কাঁকড়ার মতো

    5
    10 Comments
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Skip to toolbar