Profile Photo

সাব্বির হোসেন।Offline

  • shadowhunter3d
  • শোনো, তোমাকে নিয়ে একটা সত্যি কথা বলি?
    তুমি আসলে ওই দূরের নীল আকাশের মতো নও,
    না তুমি রূপকথার কোনো হারিয়ে যাওয়া পাতা।
    তুমি তো দশটা খোলা দরজার এক মায়াবী বাড়ি,
    যেখানে বাতাস আসে, আলো আসে,
    পথচলতি শত পথিকের মেলা বসে—

    ​আজ বৃষ্টি নামুক এই শহরের বুক চিরে,
    চারপাশ ধুয়ে যাক থমথমে শূন্যতায়।

    আর মনের ভেতর জমতে থাকা শেষ অভিমানটুকুকে বিদায় দিয়ে বলি—
    তুমি এক চতুর রূপবতী, এক হৃদয়হীন ‘দশ দুয়ারী মাইয়া’!

    [“দশ দুয়ারী মাইয়া”]
    ‌—সাব্বির হোসেন।

    3
    3 Comments
    • মুগ্ধতা যখন অভিমানে রূপ নেয়, তখন ভালোবাসার ভাষাও বদলে যায়।

    • দশ দুয়ারী মায়ার ঘরে আলো ঢোকে ঠিকই, কিন্তু ভালোবাসার পথিকের জন্য কোনো দরজাই স্থায়ীভাবে খোলে না…..🤍🖤

Sabbir Hossain

Skip to toolbar