-
মেমোরির ক্যাশ
কাজী অ্যাডামবহু দিন পরও
হঠাৎ কোনো গন্ধে
তোমার কথা মনে পড়ে।একটি পুরোনো গান,
বৃষ্টির জানালা,
চায়ের কাপের ধোঁয়া—
এত সামান্য জিনিস
কীভাবে এত বড় মানুষকে
ফিরিয়ে আনে?আমি জানি,
স্মৃতি সবসময় মূল ফাইল রাখে না।কখনো একটি গন্ধ,
একটি শব্দ,
একটি বিকেলের রঙ
পুরো অতীতের দরজা খুলে দেয়।তাই তোমাকে ভুলে যাওয়ার পরও
তোমার কিছু ক্ষুদ্র অবশেষ
আমার চারপাশে ঘুরে বেড়ায়।তবে কি মানুষের শেষ বিদায়ের পর
তার শরীরের চেয়ে
তার ছোট ছোট অভ্যাসই
বেশি দীর্ঘজীবী হয়?খসড়াধ্বনি: মানুষকে কি আমরা বড় ঘটনায় মনে রাখি, নাকি তুচ্ছ মুহূর্তগুলোই তাকে অমর করে?
16 Comments-
-
-
আপনার কবিতা লেখার পর্যবেক্ষণ বেশ নিঁখুত, আমি তাকে খুঁজে পাই কিছু গানে, কোন একটা ঘ্রাণে, কোন একটা বসন্তে। তবু যেন পাই! ❤️❤️
-
-
মানুষ চলে যায়, অথচ তার গন্ধ, গান আর ছোট্ট অভ্যাসগুলো স্মৃতির গোপন দরজা খুলে অনন্তকাল বেঁচে থাকে…..🤍🖤
-
Kazi Adam, লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, সত্যি খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করেছেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমে স্মৃতি যেভাবে ফিরে আসে, সেটা আমাদের সবার সাথেই কোনো না কোনোভাবে ঘটে।
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



Kazi Adam, আপনার এই লেখায় অতি সাধারণ অনুষঙ্গ দিয়ে গভীর আবেগকে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয়ে দাগ কাটে, তাই আপনার লেখনীর এই স্নিগ্ধতা ধরে রেখে আরও অনেক কিছু লিখে যাওয়ার জন্য আপনার প্রতি রইল অনেক শুভকামনা।