Profile Photo

Khusi MoniOffline

  • khusimoni
  • Profile picture of Khusi Moni

    Khusi Moni

    • 2 days, 9 hours ago

    ★ থেকে যাওয়ার গল্প ★
    ~ তুমি কে?
    ~ আমি অপেক্ষা।
    ~অপেক্ষা আবার মানুষ হয় নাকি?
    ~ মানুষ না, তবু মানুষের চেয়েও বেশি দিন বেঁচে থাকি।
    ~কার জন্য অপেক্ষা করো?
    ~যে আসবে বলেছিল।
    ~ সে কি এসেছিল কখনো?
    ~এসেছিল।
    ~ তাহলে এখনো অপেক্ষা কেন?
    ~এসেছিল বলেই তো অপেক্ষা করি,
    যাওয়ার কথা তো বলেনি!

    ~তুমি কে?
    ~ আমি স্মৃতি।
    ~ স্মৃতি কেন এত কাছে থাকো?
    ~মানুষগুলো দূরে চলে যায় বলে।
    ~তারা কি তোমাকে সঙ্গে নেয় না?
    ~না, তারা নতুন গল্প নিয়ে যায়;
    পুরোনো গল্পগুলো আমার কাছে রেখে যায়।

    ~ আচ্ছা, আমি কে?
    ~ তুমি?
    ~ হ্যাঁ, আমি কে?
    ~ তুমি সেই মানুষ,
    যাকে হারানোর পরও
    আমি হারাতে পারিনি।
    ~আর তুমি?
    ~আমি সেই মানুষ,
    যে তোমার ছিল না কোনোদিন~
    তবু তোমাকে নিজের ভেবে
    সারাজীবন কাটিয়ে দিল।

    লেখনীতে: HK.Khushi Sheikh

    3
    4 Comments
Skip to toolbar