Profile Photo

রওনক নাহার "রুনু"Offline

  • Rodela-Dupor
  • “কখনো দেখা হবে না”

    আমাদের কখনো আর দেখা হবে না,
    হয়ত আমাদের আর কখনো
    কথা ও হবে না।
    লক্ষ কোটি আলোক বর্ষের মতো
    দূরে বহু দূরে,,,

    আমাদের আর কখনো দেখা হবেনা,
    রাখা হবে না হাত, হাতের পরে।
    অবলীলায় হাঁটা হবে না
    সমুদ্রের কিনারা ধরে…..

    বৃষ্টি দিনে ভেজা হবে না পাহাড়ি ঝর্ণায়।
    গুনগুন করে তোলা হবে না
    প্রিয় কোন সুর,,
    ফিকে হয়ে আসবে রবীন্দ্রনাথের
    শেষের কবিতা,
    বুূ্দ্ধদেব গুহের সবিনয় নিবেদন।
    আ- লালিত্য কৈশোর পেরিয়ে যৌবনের স্মৃতিময় মুহূর্তগুলো ফিরে পাওয়া হবে না।
    আমাদের আর কখনো দেখা হবেনা,
    একলা নির্জনে বন্ধ কপাটে
    ভারি হয়ে উঠবে না নিঃশ্বাস।

    একরাশ শূন্যতা,অনাকাঙ্খিত বর্ণমালার এলোমেলো শব্দচয়ন,
    কিছুই এখন তাড়িত করেনা আমায়।
    যদি এক কুঁড়ি বছর পর হঠাৎ
    কোন এক অলস দুপুরে তোমার
    পদধ্বনি ধ্বনিত হয়,
    চমকে উঠবো না।
    হয়ত,,,,
    বুকের বাঁ পাশটায় ক্ষানিকটা
    স্তব্দ হয়ে রবে,,
    মুহুর্তে অস্তমিত সূর্যের মতো নিস্প্রভ
    হয়ে যাবে
    জ্বলে উঠা মোহময়ী উচ্ছ্বাস।
    চোখের তারায় জমেবে না হঠাৎ পাওয়া সুখময় আনন্দাঅশ্রু।
    অনুরাগ মিশ্রিত অভিমানী চোখ
    খুঁজবে না অজস্র অনুযোগ।
    নির্ধিদ্বিায় আর কখনো বলা হবে না
    ভালোবাসি প্রিয়।
    আমাদের আর কখনো দেখা হবে না।
    রাখা হবে না হাত, হাতের পরে।
    আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বলা হবে না
    আমৃত্যু পাশে রবো দুজন দুজনার।
    তোমাকে ভুলে থাকার অভ্যাসে
    অভ্যস্থ হয়ে যাওয়া আমি,
    ধীরেধীরে নিঃশেষ হবো
    ইতি টানা হবে সব সম্পর্কের।
    তবুও,,
    কোন এক অচেনা হৃদয় গহীনে
    রয়ে যাবে হয়ত,
    অনন্তকাল তারই অনুরণন,,,,

    3
    8 Comments
    • রওনক নাহার রুনু, “আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বলা হবে না আমৃত্যু পাশে রবো দুজন দুজনার”—লাইনটি সত্যিই হৃদয়ে গভীর এক বিষণ্ণতার রেশ রেখে যায়। আপনার এই লেখনীতে হারানোর কষ্ট আর শেষ হওয়ার আকুতি যে নান্দনিকতায় ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন আবেগঘন অনুভূতিগুলো আরও বেশি করে লিখে যান, আপনার লেখার হাত খুবই চমৎকার।

    • লেখাটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অনুভূতিগুলো এতো সুন্দর করে গুছিয়ে লিখেছেন যে এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম। আপনার এই লেখাটা সত্যিই অনেক বেশি গভীর আর মায়ার।

    • আমাদের আর কখনো দেখা হবে না চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এই লাইনটা।

    • “রাখা হবে না হাত, হাতের পরে”—এই কথাটুকু ভীষণ ছুঁয়ে গেল।

    • দেখা না হওয়ার দীর্ঘ দূরত্ব পেরিয়েও এক অসমাপ্ত ভালোবাসা হৃদয়ের গোপন ঘরে অনন্ত প্রতিধ্বনি হয়ে বেঁচে থাকে…..🤍🖤

Skip to toolbar