Profile Photo

সিরাজুল ইসলামOffline

  • sherajulislam
  • Profile picture of সিরাজুল ইসলাম

    সিরাজুল ইসলাম

    • 3 weeks, 2 days ago

    ভিয়েনা কনভেনশন অনুযায়ী কনস্যুলার অ্যাক্সেস বা নিজ দেশের আটক নাগরিকদের আইনি ও মানবিক সুরক্ষা দেওয়া দূতাবাসের সর্বপ্রধান দায়িত্ব। তিন বছর ধরে নিজ দেশের দুটি নাগরিক জেলে পচবে, বিচার চলবে, মৃত্যুদণ্ড ঘোষিত হবে এবং কার্যকর হয়ে যাবে—অথচ রাষ্ট্রদূতের দফতর ঘুমিয়ে থাকবে, এমন অপদার্থতার নজির আধুনিক কূটনৈতিক ইতিহাসে বিরল। রাষ্ট্র যখন সাধারণ মানুষের ট্যাক্স আর প্রবাসীর পাঠানো রেমিট্যান্সের টাকায় এসব কর্মকর্তাদের বেতন-ভাতা জোগায়, তখন তাদের এই উদাসীনতা সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক অপরাধ।

    আর কত লাশ ফিরলে, আর কত তরুণের রক্ত ঝরলে এই রাষ্ট্র শিখবে? তিন বছর ধরে একটি দূতাবাস যা জানতে পারল না, তা যদি কোনো ব্যর্থতা না হয়, তবে ব্যর্থতা কাকে বলে? একজন অদক্ষ কর্মকর্তাকেও কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? কাউকে কি প্রত্যাহার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হয়েছে?

    রাষ্ট্র যদি তার প্রবাসী নাগরিকদের আইনি নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে না পারে, তবে তাদেরকে রেমিট্যান্স যোদ্ধা বলে স্তুতি গাওয়া চরম এক ভণ্ডামি। বিদেশের মাটিতে বসে থাকা প্রতিটি মিশনকে পূর্ণাঙ্গ জবাবদিহিতার আওতায় আনা হোক। যারা দায়িত্বে অবহেলা করে নিজ দেশের নাগরিককে বধ্যভূমিতে ফেলে রাখে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।অন্যথায়, বিদেশের মাটিতে বাংলাদেশের মানচিত্র চিরকালই ক্ষমতাবানদের তলোয়ারের নিচে বার বার রক্তাক্ত হতেই থাকবে।

    © সিরাজুল ইসলাম

    1
    3 Comments
    • সিরাজুল ইসলাম, আপনার লেখাটা পড়ে অনেক কিছু ভাবার আছে এবং বিষয়গুলো একদম সময়ের দাবি। আপনি প্লিজ গ্রুপের অন্য লেখকদের পোস্টে নিয়মিত রিয়্যাক্ট ও কমেন্ট করবেন, যাতে আমাদের এই কমিউনিটিটা আরও প্রাণবন্ত থাকে।

    • সিরাজুল ইসলাম, আপনার লেখায় ফুটে ওঠা গভীর ক্ষোভ ও দেশপ্রেমের আকুতি পাঠক হিসেবে আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কূটনৈতিক দায়িত্ববোধের প্রতি আপনার এই বলিষ্ঠ দাবি ও যৌক্তিক প্রশ্নগুলো যে কোনো সচেতন নাগরিককে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আশা রাখি, আপনার এই জোরালো কণ্ঠস্বর আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সচেতন করে তুলবে এবং আপনি নিয়মিত এমন লেখনী চালিয়ে যাবেন।

Skip to toolbar