Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • সঙ্গীতের রণভূমি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    আমার স্বর সাধনার পথে
    অশ্বখুরের চিহ্ন থাকে।
    এক হাতে ঢাল–তলোয়ার,
    আর এক হাতে বিনা বাজে।

    যখনই চলি পথে,
    পশ্চাতে শোনা যায় হু–হু ধ্বনি—
    এ কি ঘন আওয়াজ?
    না, এ কি সুমধুর সুর,
    মায়াজালে বোনা।

    ডানে বাঁয়ে মায়াকানন,
    পুষ্প-রক্তে লাল,
    তলোয়ারের অগ্নিকোপে
    বিধ্বস্ত ঝাড়-জঞ্জাল।

    ললাটে লাল শালু বেঁধে
    সবুজ অরণ্য ছুটে চলি,
    দিব্যাঙ্গনার রূপে
    মনোমুগ্ধ পথ ভুলি।

    আমার রাজ্য পাখির কণ্ঠে
    জঙ্গডিমা ওঠে,
    মুক্ত বর্ণে আমার রাজ্য
    সুনীল শূন্যে ভাসে।

    আকাশ বুকে বর্ণ ছুড়ে
    আসর সাজাই ছড়ার,
    মাতৃভাষার উন্মত্ত আমি—
    ছন্দের রাজকুমার।

    আমি এসেছি পৃথ্বীর
    স্বপ্নিল এক রাজ্যে,
    আমি অধিপতি—
    রণে বিজিত,
    মণি-সদৃশ এক ডায়েরির।

    …

    3
    6 Comments
    • সুন্দর,ও মুগ্ধকর।ধন্যবাদ কবি।

    • আপনার এই সৃষ্টিকর্মটিতে তলোয়ার আর সুরের অপূর্ব সংমিশ্রণ এক চমৎকার দৃশ্যকল্প তৈরি করেছে যা সত্যিই মুগ্ধ করার মতো। শব্দের গাঁথুনিতে এমন আবেগ ফুটিয়ে তোলা বেশ প্রশংসনীয়, তাই আপনার এই ছন্দময় পথচলা অব্যাহত থাকুক।

    • শাহ্ আলম আল মুজাহিদ, আপনার কবিতার প্রতিটি ছত্রে কি দারুণ এক লড়াই আর সুরের মিশেল ফুটে উঠেছে। নিজের স্বপ্নের রাজ্যে এমন রাজকীয় আগমনের বর্ণনা পড়ে সত্যি খুব ভালো লাগলো। কথাগুলো যেভাবে সাজিয়েছেন তা বেশ অন্যরকম এক অনুভূতি তৈরি করে।

    • সুরের তলোয়ার আর ছন্দের বিনায় কবি মাতৃভাষার রণভূমিতে নিজের স্বপ্নরাজ্য জয় করেন…..🤍🖤

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar