-
মনের গহীনে!
যতদিন যায়
রহি ছলনায়!
থাকি তমসায়
মন কিযে চায়
বুঝা হলো দায়!
শুধু প্রাণ পণে
মন কোনখানে
রহি সন্ধানে
মনের গহীনে
কে আনমনে?
এতো কথা’য়
শুধু শূন্যে
অরণ্যে
আকাশে ভেসে
বেড়ায়!
২.
আজও ক্লান্ত
দিকভ্রান্ত
পথ যদি
পথ চিনতো!
শত ফুঁৎকার
শত ধিক্কার
আয়নার চোখে!
কে আমি?
আমি কার?
৩.
বুঝিনা যোগ – যোগাযোগ
কত অভিযোগ
কত অনুযোগ
তবু বাজে গান
বাজে অফুরান
ছন্দবদ্ধ যতো
আলোড়ন।
৪.
ঐ দূরে
পাহাড়ের ধারে
রাখালিয়া বাঁশি
শুধু গান ধরে
মন মরমিয়া
কোন দরদিয়া
জানি বাঁশি বাজায়
৫.
সমুদ্রের জলে
চলে জলকেলি
জোছনার চোখে
যদি আলো ফেলি
শুধু বনছায়া
পথে পথে মায়া
সবুজের নদী
ঐ হাত বাড়ায়
আজও নিরবধি
বুকে শত নদী
আজও পথ হারায়!5 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
অমিত
@amitroy
তিতা ফুল
@nadia1
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com



Shohel Nawaz, আপনার লেখা কবিতাটা পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল। শব্দের বুনন আর পাহাড়ের বাঁশির সুরের বর্ণনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই লেখাগুলো পড়লে নিজের মনের অনেক না বলা কথাগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে।