Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চক্র
    আমি বিচারকদের জিজ্ঞেস করলাম আমার দোষ কি?
    তারা কোন উত্তর দিলো না।
    তারা সবাই মৃত্যুর মুখোশ পড়ে আছে।
    তাদের তীক্ষ্ণ নখ ক্রমান্বয়ে বড় হয়ে উঠছে।
    স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা বিরক্ত।
    আমি বিচলিত কন্ঠে আবারো জিজ্ঞেস করলাম,
    আমাকে কি অপরাধে বন্দী করা হয়েছে?
    তারা শীতল কন্ঠে উত্তরে জানালো,
    তোমাকে আরো বিশ বছরের জন্য বন্দী থাকতে হবে।

    4
    7 Comments
Skip to toolbar