Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • ধলেশ্বরী নদীর তীরে
    মুহাম্মদ আস্রাফুল আলম

    এক প্রাচীন পথ,
    এর সৃষ্টির রহস্য আমার জানা নেই ।
    হয়তো দীর্ঘকাল যাবৎ পড়ে আছে ।
    কে জানে, এই পথে কত প্রজন্মের পদচিহ্ন মিশে গিয়েছে?
    পাশে বহমান ধলেশ্বরী নদী ।
    যার তীরেই আমার নাড়ির শিকড় ।
    শৈশবে মায়ের আঁচল ধরে পূর্ণিমার চাঁদ দেখেছি,
    নির্মল বাতাসে প্রাণভরে প্রশ্বাস নিয়েছি,
    বিস্তীর্ণ তুলা ক্ষেতে দুরন্তপনায় মেতে ওঠেছি,
    বাবার হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে বহুবার এই জীর্ণ পথে হেঁটেছি ।
    এখনো নিশ্চল পথটি প্রকৃতির নিস্তব্ধতাকে সঙ্গী করে মহাকালের সাক্ষী হয়ে আছে ।
    যেখানে আমি আজো হেঁটে যাই ।
    কিন্তু, মা-বাবা নেই!
    শূন্যতার তীব্র কষ্ট অনুভব করি ।
    এক দীর্ঘশ্বাস ফেলি ।
    তবুও, মধুর স্মৃতিবিজড়িত এই পথে
    এখনো আমি মা-বাবার শরীরের গন্ধ পাই ।

    3
    5 Comments
    • লেখাটা পড়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে গেলাম, শৈশবের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। আপনার লেখায় মা-বাবার প্রতি যে ভালোবাসা ফুটে উঠেছে তা সত্যিই খুব হৃদয়স্পর্শী।

    • নদী বয়ে চলে, পথ পড়ে থাকে, সময়ও এগিয়ে যায়—শুধু প্রিয় মানুষগুলোর শূন্যতা কোনো দিন পূরণ হয় না।

    • মুহাম্মদ আস্রাফুল আলম, নদীর তীরের এই বর্ণনায় আপনার স্মৃতিকাতরতা এবং মা-বাবার প্রতি গভীর ভালোবাসা পাঠককে এক স্নিগ্ধ বিষণ্ণতায় জড়িয়ে ফেলে। প্রতিটি ছত্রে ফুটে ওঠা মা-বাবার হাতের স্পর্শ আর সেই পুরনো পথের মায়া পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও শূন্যতার ছবি আঁকে, যা সত্যিই অসাধারণ। আমাদের এই সুন্দর গ্রুপে নিয়মিত অন্যদের লেখায় লাইক ও মন্তব্য করে তাদের অনুপ্রাণিত করলে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • ধলেশ্বরীর তীরে শৈশবের পথ আজও মা-বাবার হারানো মমতার গন্ধে ভিজে থাকে, যেখানে স্মৃতিই হয়ে ওঠে ফিরে পাওয়ার শেষ আশ্রয়…..🤍🖤

Skip to toolbar