-
সূর্য সখা
লেখক – মো: নাজমুল আখতার।সূর্য ছোট হাতের পরে
তালুতে মহাশূন্য ডুবে সাঁঝে,
খানিক সময় নিজের করে
সূর্য অস্ত সন্ধ্যা দিগন্তে।অতিথি স্বীয় ক্ষনিক সময়ে
ব্যস্ত জীবনের সকল কাজে,
থমকে দাঁড়াই গোধূলী অন্তে
হাতের মুঠোয় কুসুম সূর্যে ।সূর্য বিশাল, বিশালতায়
আলোর তির্যক চোখে পড়া;
ঘোরে পৃথিবী আহ্নিক গতি
মানুষ আমি সূর্য সাথী।দেহ মন ঊর্ধ্বাকাশে
চাওয়া নিজ পাওয়ার খোঁজে,
দাঁড়িয়ে দেখি শূণ্যে ভাসে
চোখের দৃষ্টি ফিরে আসে।মনের মানুষ মনের কোণে
ভাসিয়ে দেই তরঙ্গ স্রোতে,
গতির প্রেম থেমে চলে
সূর্যাস্তে সূর্য হাতে ডোবে।প্রেমের মন চলে ছুটে
সুখের আশায় স্বপ্ন ভাবে,
প্রেয়সী সখা সূর্য জ্বলা
জ্বালায় হৃদয় সূর্য সময়..6 Comments-
-
মো: নাজমুল আখতার, আপনার লেখা কবিতার গোধূলি বেলার বর্ণনাগুলো খুব সুন্দর আর ছন্দের ব্যবহারও বেশ দারুণ লেগেছে। পড়লে মনে হয় যেন আসলেই সূর্যাস্তের সময়টাতে হারিয়ে গেছি। আপনার মতো অন্য অনেকের লেখাতেও একটু লাইক আর কমেন্ট করে উৎসাহ দেবেন, তাহলে আমাদের গ্রুপটা বেশ জমজমাট থাকবে।
-
-
Friends
Foyzur Khan
@foyzur-khan
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Borno
@borno1
নাজমুল হাসান সাকিব
@publiconline
নাহীদ শাহ্
@mdnahidhasan
সিরাজুল ইসলাম
@sherajulislam
Khusi Moni
@khusimoni
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
খালেদা আক্তার
@khaledaakhter

মো: নাজমুল আখতার, আপনার লেখায় গোধূলির আভা যেভাবে হাতের মুঠোয় বন্দী করার অনন্য অনুভূতিটি ফুটে উঠেছে তা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো, তাই ছন্দ ও শব্দচয়নের সামান্য পরিমার্জন আপনার এই সৃষ্টিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আমার বিশ্বাস; আপনি চমৎকারভাবে লিখেছেন এবং আপনার কলম এভাবেই অনবরত চলুক।