-
কারাগার, আমিতো তোতে প্রিয়ার আঙটি আর ঐ খোঁপাটার
তারার নকশার মতো- জড়ো অসীম-প্রেম জড়ালাম শরীরের।8 Comments-
-
ফারহান সাদিক (সংগ্রাম), আপনার শব্দগুলো এক গভীর ভালোলাগা আর আবেগের সংমিশ্রণে হৃদয়ের খুব কাছে এসে পৌঁছেছে। এই মায়াবী প্রকাশভঙ্গিতে প্রিয়জনের উপস্থিতির যে স্নিগ্ধ আভা ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি আপনার এই অনন্য অনুভূতিগুলো নিয়মিত লিখে আমাদের মুগ্ধ করে যাবেন, এই শুভকামনা রইল।
Friends
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
মৈনাক
@mainak
Syed Farah
@syedfarah
MD Al Arafat
@mdalarafat
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
লিংকন
@1please
লিটনধর
@dharraj04gmail-com
Moriom Akther
@moriomakther
হাফিজ হিরা
@hafizhera


শব্দগুলো হযবরল মনে হতে পারে। কিন্তু এটাই মন্দাক্রান্তা ছন্দ। এটা সেই ছন্দ যেই ছন্দে মহাকবি কালিদাস পুরো ৪০০ এর চেয়ে বেশি লাইনের মেঘদূতম্ কাব্য লিখেছিলেন। এটা সাহিত্যের সবচেয়ে জটিল ছন্দগুলোর একটা। এই ছন্দের পুরোটাই ব্যাকরণ। এই ছন্দের বিশেষত্ব হলো এটা দুঃখের কবিতার দুঃখকে আরো গাঢ় করে তোলে।
এই ছন্দে লেখা পদ্যের প্রতি লাইনে ৪+৬+৭=১৭টি দল বা সিলেবল থাকবে। ঐ দলের মধ্যে কোন দল গুরুদল আর কোন দল লঘু দল হবে তাও আগে থেকে নির্ধারিত। মন্দাক্রান্তায় দলের ছন্দ বিন্যাস, গগগগ-লললললগ-গলগগলগগ।
এখানে গ তে গুরুদল আর ল তে লঘুদল বোঝানো হয়েছে। যারা জানেন না তাদের বলে রাখি- অ, ই, উ, ঋ, এ, ও উচ্চারণে শেষ হওয়া মুক্তাক্ষর দল (সিলেবল) হলো লঘুদল আর বাকি সব দল গুরুস্বর।
একটা অক্ষর এদিক-সেদিক, মানে পুরো ছন্দ ভেঙে পড়বে।
আমার সিলেবলগুলো হলো,
কা,রা,গার,আ-মি, তো, তো,তে, প্রি,য়ার-আঙ্,টি, আর, ঐ, খোঁ,পা,টার,
তা,রার, নক,শার- ম,তো, জ,ড়ো, অ,সীম- প্রেম, জ,ড়া,লাম, শ,রী,রের।
রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে বাংলায় আনার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত স্বীকার করে নেন, বাংলা এই ছন্দের তুলনায় অনেক বেশি সরল হয়ে গেছে তাই এই ছন্দ আর বাংলায় আনা সম্ভব না।
আমাকেও এই ২ লাইন লেখতে যত হিসাব-নিকাশ করতে হয়েছে তাতে আমার সিদ্ধান্তও একই। আমি বোধগম্য ভাষায় ২ লাইনও লিখতে পারিনি। তাই এখনও সুযোগ আছে আপনার এই অসাধ্যকে সাধন করার। শুভ কামনা।