Profile Photo

মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)Offline

  • mohammedmizanurrahman
  • শয়তানী রোগ
    মিজান পঞ্চায়েত

    চিন্তা করে কূল পাইনা
    এ কেমন যুগ,
    মানুষকে আক্রান্ত করলো
    শয়তানি এক রোগ!

    ঘুষের টাকা দিয়ে
    করে বাড়ি গাড়ি,
    অবসরে গিয়ে রাখে
    সুন্নতি দাঁড়ি!

    মক্কায় গিয়ে আল্লাহ খোঁজে
    নবী খোঁজে মদিনায়,
    নিজের কাঁধে পরের হক
    সেই কথাটি ভাবে না।

    আগে মানুষ সত্য বলতো
    সত্যের ছিলো জয়,
    এখন মানুষ মিথ্যা বলে
    সত্য বলতে ভয়!

    আগে ঝগড়া মিটিয়ে দিত
    পাড়া পড়শী এসে,
    এখন ঝগড়া উসকে দিয়ে
    ভিডিও করে পাশে।

    অন্যায় করলে শাসন করবেন
    আমার সন্তানকে,
    এখন বলে শাসন করার
    তুমি আবার কে ?

    কেরাম লুডু খেলতো মানুষ
    অবসর কাটার তরে,
    এখন এই সব খেলে মানুষ
    জুয়ার মতো করে !

    শালীনতায় ভরা ছিলো
    সিনেমা নাটক পাড়া,
    অশ্লীলতার ভিডিও এখন
    মোবাইলে ভরা!

    ভালো কাজ সব আশ্রয় নিলো
    মাটির গর্তে ঢুকে,
    মন্দ কাজের জয় জয়কার
    বসুন্ধরার বুকে!

    কি থেকে কি হয়ে গেলো
    হায়রে কলিকালে,
    ছাগল এখন থাপ্পড় মারে
    বাঘ সিংহের গালে!

    1
    3 Comments
    • সমাজের বাস্তব চিত্রটি ফুটিয়ে তোলার সাবলীল ভঙ্গিটি বেশ চমৎকার লেগেছে, বিশেষ করে ছন্দ মিলিয়ে পরিবর্তনের কথাগুলো গভীরভাবে ভাবিয়ে তোলে। কলমের এই ধার অব্যাহত রেখে নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল।

    • মোহাম্মদ মিজানুর রহমান, ‘ছাগল এখন থাপ্পড় মারে বাঘ সিংহের গালে’—আপনার এই লাইনটা দিয়ে বর্তমান সমাজের যা অবস্থা বোঝালেন, তা সত্যিই ভাবনার মতো।

    • মুখে ধর্মের কথা বলা সহজ, কিন্তু অন্যের হক রক্ষা করা, সত্য বলা এবং অন্যায়ের প্রতিবাদ করাই প্রকৃত পরীক্ষার জায়গা।

Skip to toolbar