-
যদি মানুষ হয়ে না পারি, আমি জীবনানন্দের মতো পাখি হয়ে হলেও ফিরব
আমার জন্য অপেক্ষা করো প্রিয় রংপুর মেডিকেল,
অপেক্ষা করো আমার সবুজ শ্যামল চত্বর, অডিটোরিয়াম আর শহীদ মিনার,
আমি ফিরব–ফিরব রাতের ডিউটির ক্লান্তি ভুলে,
অপেক্ষা করো ক্যাফেটেরিয়া, হোস্টেলের ছাদ, ৩৮ নং রুম আর দীর্ঘ করিডোর।অপেক্ষা করো অ্যানাটমির ব্যবচ্ছেদ টেবিল, পুরোনো লাইব্রেরি ঘর,
অপেক্ষা করো সার্জারী আর মেডিসিন ওয়ার্ডের চেনা ব্যস্ত চত্বর।
আমি ফিরব ঠিকই—গলায় স্টেথো ঝুলিয়ে নয়তো বাতাসে ডানা মেলে,
ফিরব চেনা বন্ধুদের অকারণ হাসিতে, আবার ক্যান্টিনের সেই তুমুল আড্ডার ভিড়ে।আমার জন্য অপেক্ষা করো সুমিতের ধাপে ধাপে জমে থাকা সন্ধ্যা,
অপেক্ষা করো মেডিকেল মোড়, আর রাতের চায়ের ধোঁয়া ওঠা কাপ আর সিগারেট।
অপেক্ষা করো ঘাগট এর পাড় আর চিতলির বিল
জাহাজ কোম্পানির মোড় আর বাস্কেটবল গ্রাউন্ডের ভরা পুর্নিমা রাতটা থাকো না আরেকটু অপেক্ষায়ক্যাম্পাসের মেঘগুলো হয়তো আজ উত্তরে ভেসে যাচ্ছে দূর সীমানায়,
শীতের কুয়াশা গুলো হয়তো এখনো অপেক্ষায় আমার অলস ঘুমন্ত মুখের ছায়া পরা জানালায়
আমি কিছু চোখের জল পাঠিয়ে দিলাম তাদের সাথে
যেন ঝরে পড়ে ক্যাম্পাসের ঘাসে, সবুজ বটের ছায়ায়।শীতের পাখিরা যখন ঝাঁক বেঁধে নামবে ক্যাম্পাসের মসজিদের উঠানে
ওরা আমার একটা পালক ছুঁয়ে দিয়ে যাক চেনা লাল ইটের দেওয়ালে।
শোনো জিয়া পিন্নু হোস্টেল প্রাঙ্গণ, শোনো প্রিয় চত্বর—আমি ঠিকই ফিরব,
জীবন যেখানেই নিয়ে যাক না কেন,
যদি মানুষ হয়ে নাও পারি, আমি স্মৃতিমাখা পাখি হয়েও একদিন ফিরব।©সিরাজুল ইসলাম
3 Comments
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Foyzur Khan
@foyzur-khan

আপনার এই লেখায় মিশে থাকা প্রিয় প্রাঙ্গণের প্রতিটি স্মৃতির টান আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং ক্যাম্পাসটির প্রতি আপনার এমন গভীর ভালোবাসা প্রকাশের ভঙ্গিটি অত্যন্ত সুন্দর, তাই আপনি চাইলে পরবর্তী লেখাতেও এমন আবেগঘন মুহূর্তগুলোকে আরও নিবিড়ভাবে তুলে ধরে আমাদের মুগ্ধ করে রাখতে পারেন।