-
★বিসর্জন★
হয়তো কোনো এক ঝড়ের শেষে,
অচেনা এক মেঘের দেশে~
মুছে গেছে আমাদের চেনা পথটি।
না ছিল কোনো দীর্ঘ শ্বাস,
না ছিল কোনো শেষ আভাস,
শুধু ফুরিয়ে গেল জমানো সব কথাটি।
কিছু গল্পে বিদায় থাকে না,
চোখের কোণে অশ্রু জমে না~
শব্দ ছাড়াই ভেঙে যায় সব ঘর;
যেখানে ছিল গভীর মায়া,
সেখানেই আজ দীর্ঘ ছায়া,
একেবারে কাছে থেকেও মানুষ পর।
বিদায় ছাড়াই শেষ হওয়া মানে,
অপেক্ষারা আজও শুধু নিজেকেই হানে~
বুকের ভেতরে এক অদ্ভুত রিক্ততা;
শেষটা কেবল অজানাই রয়ে যায়,
অসমাপ্ত সুর শুধু শূন্যতায় হারায়,
বাকি থাকে শুধু এক চিলতে স্তব্ধতা।অপ্রাপ্তির মাঝেও কিছু গল্প টিকে থাকে তার নিজস্ব বিষণ্ণতা নিয়ে।
লিখা:HK.Khushi Sheikh.
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
খালেদা আক্তার
@khaledaakhter
Md Ramjan Ali
@mdramjanali
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
অথই মিষ্টি
@atiymistyn48

অপ্রাপ্তির গল্পগুলো হয়তো শেষ হয়, কিন্তু বিষণ্ণতা সহজে ফুরায় না।