Profile Photo

Muntasir NahiyanOffline

  • Muntasir-Nahiyan
  • Profile picture of Muntasir Nahiyan

    Muntasir Nahiyan

    4 years, 9 months ago

    জানেন, আমি ভাবতাম এই দুইন্নাত মাইনষ্যের থেইকা খারাপ আর কিচ্ছুটি নাই, মাইনষ্যের লাহান ক্ষতিকর আর কিচ্ছুটি নাই। আমাগো আপনেরাই আমাগো ছাইড়া চইলা যায়, আপন মাইনষ্যেরাই আমাগোরে পিয়াইজের মত বেইচা দেয়, আর অন্য মাইনষ্যেরা আমাগোরে কিন্না লয়। আমার তো বিশ্বাস কথাখান থেইকাই বিশ্বাস উইঠা গেছিলো। অন্তত আপনেরে দেহনের আগে আমি কাউরেই বিশ্বাস করবার পারতাম না।

    জানেন, আমাগো জীবনে একডা আপন মানুষ লাগে। যে মানুষ আমাগোরে আগলাইয়া রাখবো, যে মানুষ হাতখান ধইরা কইবো, ভয় পাও ক্যান? আমি আছি তো তোমার লাইগা। যে মানুষডারে বিশ্বাস করোন যায়, যারে নিয়া এ ছোড জীবন বাঁচনের স্বপ্ন দেহন যায়। যে মানুষের লাইগা নতুন কইরা বাঁইচা থাকনের ইচ্ছা জাগে।

    যে মানুষ আমাগোরে ছাড়া কিচ্ছুডি বুঝে না। যে মানুষ আমাগোরে বুকে শক্ত কইরা জড়ায়া ধইরা রাহে। যার বুকে মাথা রাইখা মনে অয় কুনো বালাবিপদ আমাগোরে স্পর্শ করবার পারবো না। যেই মানুষডারে লইয়া সারাডা জীবন ছোড একখান কুটিরেও থাকন যায়। যারে নিয়া স্বপ্ন দেহন যায়। সাদা কালো স্বপ্ন তো আজীবন দেইখা দেইখাই আমরা বড় হই।
    কিন্তু ওই মানুষডার কারণে আমরা রঙীন স্বপ্ন দেখবার পারি।

    যে মানুষডারে আমরা কইলজার ভিত্রে হান্দাইয়া রাখবার চাই, যারে আমরা ভালোবাসবার চাই।

    যে মানুষডা শুধুই আমার; শুধুই আমার। আর আপনে আমার হেইরকম মানুষ। আমি আপনারে নিজের থেইকাও বেশি ভালোবাসি। নিজের যা আছে সবডি দিয়া আপনেরে ভালোবাসি। আমি চাই, আপনে আমার আপন মানুষডা হন। আমি আপনারে লইয়া সারাডা জীবন বাঁচবার চাই।
    সুখ দুখ ভাগ কইরা লওন চাই।

    আপনে কি আমার আপন মানুষডা হইবেন?

    লেখা: আপন মানুষ
    লেখায়: মুনতাসির নাহিয়ান

    6
    7 Comments
    • স্থানিয় ভাষাভঙ্গি ব্যবহার সত্যি সুন্দর। লিখে যাও। অভিনন্দন।

    • মনের মানুষের খোঁজে। শুভেচ্ছা ও স্বাগতম লেখক।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 September 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • মোগো আত্মীয় আল্লে এর মধ্যে আপনেগো বাড়ি নাহি?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 January 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা

Skip to toolbar