-
#আবারো গল্প
পৃথিবীতে প্রেম মানুষের এমন এক ধরনের অনুভূতি যার মধ্যে নেগেটিভ ও পজিটিভ দুটোয় বিদ্যমান। প্রেম নামক এই অনুভূতি একটা ব্যাধি মানুষিক দৃষ্টি থেকে। মানুষিক সকল সমস্যার উদ্ভবও বলা চলে প্রেমকে। একজন পুরুষ/নারী স্বাভাবিক ভাবেই তার অপজিট জেন্ডার দ্বারা আকর্ষিত হতে পারে। এটা নিয়ম নাকি, অবধারিত তা আমার সঠিক জানা নেই। তবে প্রেম ব্যাধি আপনাকে ছাড়লেও আপনি প্রেম ব্যাধি থেকে মুক্তি সহজে পাবেন না। আবারো আপনি সে ব্যাধিতে আক্রান্ত হতে চাবেন। দিন শেষ ঘড়ে ফিরে কে না চায় একটু আদর একটু কথা ঝেড়ে হালকা নিজেকে। হালকা করা। প্রেম কি আসলেই মানুষিক সমস্যার উদ্ভব নাকি মানুষ নিজেই প্রেম কে মানুষিক ব্যাধি হতে বাধ্য করেছে? মনের ক্ষুদা থেকে প্রেমের উৎপত্তি। মন চায় তার জমানো কথা গুলো অন্য একটা মনের মধ্যে সঞ্চার করতে, সে মনের রিএকশন কি হবে তা জানতে। এই আগ্রহ থেকে প্রেম সঞ্চার করে মন। অনেকাংশে আপনার ব্যক্তিত্বটার অপসারণ হয়। একটা মানুষ দ্বারা অনবরত আপনি অবহেলিত হচ্ছেন তারপরেও আপনি তার কাছে যাচ্ছেন, কেনো? আপনার মন ক্ষুধার্ত। ক্ষুদা এতটাই অহসায় বস্তু নাকি জীব। যে মানুষ জীবনে একবার প্রেম করেছে সে বার বার প্রেম করতে চাইবে। কারণটা এমন একজনকে আপনি দীর্ঘ সময় যাবত পাশে পেয়েছেন। সবসময় তার একটা অনুভুতি দ্বারা আপনি আবিষ্ট ছিলেন। সে মানুষটা হটাৎ একদিন আপনার জীবন থেকে চলে গেলো। তখন তাকে ভুলে যাওয়াটা হবে আপনার মুক্ষম কাজ। না ভুলতে পারলে ভুলবার মত কাউকে আবার খুঁজে বের করতে হবে আপনার। কারণ মনের ক্ষুদা’ কে নীরব করতে হবে।
ডিপ্রেশন অনেক প্রকার কিন্তু প্রেম পোকার কামড়ে প্রধান ডিপ্রেশন ঘটে। ঘটমান সকল চাহিদার থেকে মনের চাহিদা সব থেকে বড়। যখন আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন তখন আপনি আপনার আদর্শ থেকেও সরে যাবেন। মানুষ কি পারবে দু নৌকায় পা দিয়ে নদী পার হতে। বর্তমান পেক্ষাপটে আপনার জীবনটা হলো নদীর মত আর নৌকা দুটো হলো একটি হলো প্রেম আরেকটি হলো আদর্শ। সমাজ আমাদের ভাবতে শিখিয়েছে , কোনটি মন্দ কোনটি ভালো। সমাজ সেট করে দিয়েছে। প্রেম জিনিসটি হয়তো কিছু কাল আগেও এত প্রকাশ্য ছিলো না এখননা যতখানি। একটা মনকে মানুষ বেশী ব্যালান্স করতে পারে না। একটা সময় ব্যালেন্সকারীর দম ফুরিয়ে যায়। তখন সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হতে থাকে। প্রেম মানে যে শুধু খারাপ তা কিন্তু নয়। কিছু প্রেম আমাদের লক্ষ্য পৌঁছাতে প্রেরণার যোগান দেয়। কিন্তু আত্ম প্রাধান্য নামে একটি জিনিস আমাদের অনেকের ব্যক্তিত্বে বিদ্যমান। সেটিই প্রেম আর লক্ষ্য অর্জনে দুজন মানুষের মধ্যে বেরিকেট হয়ে দাঁড়ায়। এটি দমন খুব দুষ্প্রাপ্য। আজ সমাজে আদর্শের খুব অভাব। কারণ প্রেম জিনিসটির সঙ্গা আমরা বদলে ফেলেছি। বাঙ্গালী জাতি এই ভালোবাসার অনুভূতির জন্য বিশ্ব জুড়ে সমাদৃত। ওয়েস্টার্ন সংস্কৃতিতে ভালোবাসা নামক অনুভূতি টার একটা ইতি চিন্তা থাকে। কারো সাথে বছরের পর বছর কাটানো তাদের কাছে খুব কঠিন মনে হয়। একটা সময় আমরা তাদের বিয়ে গুলোকে কন্ত্রাকচুয়াল অথবা নির্দিষ্ট মেয়াদের বিয়ে বলে থাকতাম। কিন্তু আজ আমরা কোথায় দাড়িয়ে আছি একবার ভেবেছি। কাওকে যদি প্রশ্ন করা হয় প্রেম কেন করে তাহলে সোজা একটা উত্তর আসবে দেহের ক্ষুদা মিটানোর জন্য। হতবাক হতে হয় যাদের কিনা মূল লক্ষ্য দেহ তারা আদর্শ প্রেম কি জিনিস কিভাবে বুঝবে।
✍️অন্তু4 Comments
Friends
Mahu Mahbub
@mahumahbub
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
Md. Deloar Hossen
@md-deloar-hossen
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor


প্রেম স্বর্গের ফুল। সবাই কি আর তার দেখা পায়। শুভেচ্ছা নেবেন লেখক।