Profile Photo

Rejwana KhanOffline

  • Rejwana-Khan
  • Profile picture of Rejwana Khan

    Rejwana Khan

    4 years, 9 months ago

    কফি হাউসে বসে থাকতে আর পারছি না। শুভংকর দা আসবে বললেন। এর মধ্যে গৌতম হালদার এর সাথে দেখা ।
    আগামীকাল চলে যাবেন বিলেতে’ ল ‘ পড়তে। আমি জিজ্ঞেস করলাম শোভা তাহলে এখন কোথায় আছে? উনি বললেন এখন আর তার সাথে দেখা হয় না। আমি বলে উঠলাম, এতটা কঠোর হওয়া গৌতম দা আপনার মানায় না। উনি হেসে উঠে বললেন এটা আমার জীবন এর অংশ ছিল কিন্তু এখন এই অংশ টা বাদ দিব। যাই হোক কফি দিতে বলব নাকি?!

    আমি অনেকটা আঁতকে উঠি মানুষ এতটা বদলে যেতে পারে কিভাবে!!! শোভা
    আমার সহপাঠী ওর সাথে গৌতম দার বিয়ে হওয়ার কথা ছিল।
    গত সপ্তাহে শুনলাম শোভার বাবা গত হয়েছেন। মা আগেই গত হয়েছিলেন। এখন গৌতম দা কেন এমন করলেন তা আমার বুঝতে খুব একটা কস্ট হয় নি।

    শোভা রবীন্দ্র ভারতী বিশব্বিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রী । গান এর গলা বেশ ভালো। গৌতম দা ওর গান শুনে ওকে পছন্দ করেছিল।
    এখন বুঝি মেয়ে হওয়া মানে অগ্নি পথে হাটা তবে শোভা এখন আর অগ্নি পথে হাটে না। সুশোভিত পথে হাটে।

    1 Share
    10
    3 Comments
    • মানুষ মরে গেলে পচে যায়। বেচে থাকলে বদলায়। কারনে অকারনে বদলায়। শুভেচ্ছা নেবেন লেখক।

    • সুন্দর গদ্য। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 September 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar