-
অসমতা!
আহমেদ হানিফ।মেহমান খানায় আজ মেজবানি ভোজ,
মণ পাঁচেক ওজনের গরু জবাই-
নানা পদের আরো দশেক খাবার,
আত্মশুদ্ধি!
সমাজের বড়ো বাবুদের বাড়িতে বাড়িতে নিমন্ত্রণ,
সামিয়ানা টাঙানো মেহমান খানায় হরেক রকম বাতি-
লাল,নীল আলোয় আলোকিত অন্দরমহল,
গৃহকর্তা বেজায় ব্যস্ত খাতিরে-
বড়ো বাবুদের ভোজনেই যত সুখ।
বহুদূরগামী গোস্তের গন্ধ-
তবুও খোঁজ নেই বিধবা সকিনার,
গত বছর শেষবার গোস্ত খাওয়া-
মৃত স্বামীর মেজবানে!
আজো চুলোয় জ্বলেনি আগুন,
অসহায় আত্মচিৎকার।
সমাজের কথিত রীতিতে মানুষের কত ভাগ,
কতক বড়ো জাত-
কতক ছোট-অমানুষ।
আত্মার বিদায়ে মেজবান রচে-মানুষের,
তবুও উপেক্ষিত সকিনারা-
বড়ো মানুষের দরবারে,
মেজবানের গোস্তের গন্ধের পথরোধ করো-
আবদ্ধ করো সত্তারে!
সকিনারা মরে যাক,বড়োদের উল্লাসে।
আশরাফ-আতরাফে কত অসমতা-
মানুষের নাম কি?
বড়ো বাবু-
নাকি সকিনার মতো বিধবা!4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



সবে মিলে মানুষ মোরা। নাই ভেদাভেদ। কেউ হাসি কেউ কাদি জীবনের নানা পাতায়। শুভেচ্ছা নেবেন বন্ধু।