-
অহম
মাটির সাথে মাটির দেহ অহমে ভরা হৃদয়,
দেহ তোমার ক্ষয়ে যাবে আসিবে যেদিন প্রলয়।
হৃদয়ে কঠিন বৃত্ত একেঁ করছো খেলা ধূলায় বসে,
ভাবছো সদয় স্বার্থ কিসে?
অবিরত তাই ছদ্ম বেশে দিচ্ছো উঁকি অংক কষে,
যোগ বিয়োগে সঙ্গ হ্রাসে
একলা তুমি বেলা শেষে।অহমে তুমি অন্ধ হয়েছো করেছো কত হেলা
স্বার্থ স্রোতে সময় শেষে
নিঃস্ব তুমি! শুধুই একেলা।নিজেকে তুমি বড় ভেবেছো, বাক্যে এনেছো বিষ
কৃত নও তুমি, কাক হয়েছো,
সুখের চালায় ঢিল ছুড়েছো, ক্ষত হৃদয়ের ঈস্!!!
ধ্বংস তোমার! অবিরত অহর্নিশ।ভাববে তুমি রাজা গজা দাম্ভিকতার নীলে
কানগুলো সব চিলে ধরেছে চোখ ধরেছে বিলে,
তোমার খেলায় তুমি হবে শেষ
ধেঁয়ে আসা ঢলে,
যতই করো ছল-চাতুরী, ভাসবে চোখের জলে।এখন তুমি অহমে হাসো মনুষ্যত্ব ভূলে,
ভাবো তোমার কিছুই হবে না! কাঁদানো সত্ত্বার জলে,
বুঝবে সেদিন ঝুলবে শূলে
কেমন মজা ! অহমে গিলে খেলে।মাটির দেহ, মাটির হৃদয়, আর করো না খেলা
ফিরে এসো তুমি! ও ফেরিওয়ালা।
এমন খেলায় ঘৃণ্য তুমি, নীরবে বুঝবে জ্বালা।আঁধার শেষে আলোর ভেলায়, চোখে নামবে জল
খেলা শেষে শূন্য দেশে,
অহম! তুমি নিশ্চয়ই নিষ্ফল।8 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
Md shohag rana
@shohag9011
রাহেনা বেগম
@rahena-begum
আর্য্য সপ্ত দর্শী
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta



দারুন।