Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • শিশুর বিকাশ ও আমাদের করণীয়

    ★★★একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর মস্তিষ্ক বা মন একটি সাদা শুভ্রতার আকরে পরিপূর্ণ থাকে। শিশু ভূমিষ্ট হবার পরবর্তী প্রতি মূহুর্তই শিশুর জন্য জাগতিক পরিবেশের সকল কিছুর সাথে খাপ খাইয়ে নেয়ার বিষয়টা শিশুর জন্য একটা বড় চ্যালেঞ্জিং।
    এমতাবস্থায় শিশুর মস্তিষ্ক স্পর্শ, স্বাদ, গন্ধ এমন বিষয়গুলো নিয়ে ক্রমশ সক্রিয় হতে থাকে। শিশুর দৃষ্টির প্রসার ঘটতে থাকে। শিশু শোনা এবং বলার জন্য মারাত্নকভাবে অনুকরণীয় হয়ে ওঠে। শিশুর অনুভূতি সর্বদা কার্যকারণ, পরিকল্পনা, বাঁধা এমন বিষয়গুলোর সাথে মস্তিষ্কে ক্রিয়া বিক্রিয়া করতে থাকে।
    ভাবছেন একটি সদ্যপ্রসূত শিশুর জন্য এগুলো তো অনেক কঠিন বিষয়/পর্যায়। আসলেই তাই। এভাবেই মূলত একটি শিশু শৈশব অর্জন করে আর তা থেকে যৌবনে সৃজনতার মাধ্যমে অভিজ্ঞ হয়। তাই শিশু অবস্থায়ই এক প্রকার বিষয়/ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যায় শিশু মস্তিষ্কে বড় হয়ে শিশুর অবস্থান কি বা কেমন হবে!!!

    আমাদের করণীয়ঃ আমরা প্রত্যেকেই আমাদের শিশুকে ভালবাসি। আমরা চায় আমাদের শিশুরা সাবলিল, মেধাবী আর প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমরা আমাদের শিশুদের ঘিরে আমাদের প্রকৃতভাবে কি করণীয় সে বিষয়ে কি আমরা কখনো পরিকল্পনা করি?? করলেও সেটা কি যথাযথ কিনা তা বুঝতে পারি??

    আসলে একটি শিশু জন্ম গ্রহণের পর থেকেই আমাদের উচিত শিশুর কাঠামোগত উন্নয়নের দিকে নজর দেয়া, যেমনঃ
    ১) শিশুর প্রত্যাশিত আচার-আচরণের উপর গুরুত্ব দেয়া
    ২) শিশুর সাড়াতে ইতিবাচক সাড়া দেয়া
    ৩) শিশুর সক্রিয়তায় সফল হতে সহায়তা করা
    ৪) শিশুর সামনে নিজেকে উত্তম আদর্শরূপে উপস্থাপন করা
    ৫) শিশু তার সক্রিয়তায় কোন কিছুতে আটকে গেলে তা সমাধান করা।
    উক্ত সকল বিষয় ছাড়াও আরো যা করণীয় তা হলো
    ১) শিশু যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করা
    ২) শিশু যাতে বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন
    ৩) শিশুর কথায় ও কাজে ভালবাসা প্রকাশ করা
    ৪) শিশুর বয়সের শ্রেণী অনুযায়ী চিন্তা করা যে আপনার শিশু কি ধরনের বিষয়ে চিন্তা বা গুরুত্ব দিচ্ছে
    ৫) বয়স অনুযায়ী শিশুর প্রয়োজনকে প্রাধান্য দেয়া
    ৬) পরিশেষে আপনার শিশুর পরিপূর্ণতার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।
    সর্বপরি আপনার শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য আপনাকে কৌশল নির্ধারণ, উপকরণ সরবরাহ, উঞ্চতা/কাঠামো প্রদান ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবেই আপনার শিশু বিকশিত হবে প্রস্ফুটিত হবে শ্রেষ্ট আদর্শ নিয়ে।
    আমার লেখাটি যদি ভালো লাগে তবে কমেন্টস করে জানাবেন, অনুপ্রাণিত হবো আরো ভালো লেখার জন্য। (অনল)

    12
    7 Comments
Skip to toolbar