Profile Photo

সাইফুন নেসা সীমা।Offline

  • MeherMeherShima
  • হিংস্রতা

    সক‌লে মোরা জানি ,পৃথিবীর মধ্যে যত
    প্রাণী রয়েছে,
    তার মধ্যে আমার মানুষ সৃষ্টি সেরা জীব ,
    আদৌও কি তা মানি?
    সবচেয়ে বুদ্ধি বিচক্ষণতায় আমার সেরা
    আমরায় আবার হিংস্রতার আঁধারে ঘেরা
    আজকাল পত্রিকা বা টেলিভিশনে
    চোখ রাখলেই দেখি ,
    বাবা হয়েছে অর্থের জন্য সন্তান হাতে খুন ,
    তবুও আমরায় সেরা!
    কোথাও বা পরকিয়ার জেরে স্ত্রীর হাতে স্বামীকে খুন ।
    আবার
    কোথাও যৌতুকের কারণে স্বামী হাতে স্ত্রীকে হতে হয় খুন ।
    এ কেমন হিংস্রতা একবার ভেবে দেখুন।

    যুগ যুগ ধরে শুনে এসেছি মায়ের কাছে সন্তান থাকে সবচেয়ে নিরাপদে ,
    বাবার ছায়াতলে সন্তান নিশ্চিন্তে,
    আদৌও কি তাই?
    এসে গেছে কলি যুগ ভাই
    দেখা যায় ,
    কোন কোনও মা বাবা নিজ স্বার্থে করে সন্তানকে খুন ।
    আজকাল আগের মতো নেয় ভালোবাসা,
    সেথায় জায়গা করেছে হিংস্রতা।
    ভাইয়ের সাথে ভাই,,বন্ধুর সাথে বন্ধুর হলে ঝগড়া ,
    একে অপর নির্ধায় করে ফেলে খুন ।
    হিংস্রতার এই খুনের কবল থেকে রেহাই পায়না বড় থেকে
    ছোট শিশুরাও ।
    মানুষের হিংস্রতা হার মানাবে বাঘ বা সিংহকে।
    দেখো দেখো ভাই পশুর চেয়ে বেশি হিংস্রতা ভেসে
    ওঠে কিছু মানুষের
    মাঝে ।
    আল্লাহ্ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিনয়ি ,জ্ঞানী ,ধার্মিক ,সদাসত্য বলা ,শিক্ষা দিয়েছেন ।
    তারপর কেন আমআদের মাঝে এত বর্বরতা ও হিংস্রতা ,
    মৃত্যুর পর এই দেহ মিশে যাবে মাটিতে তবুও কেন পৃথিবীর মোহ্ মায়ার পরে হিংস্রতা নিচ্ছি আপন করে।
    যেখানে সবাই জানি মাটির বুকে ফিরতে কবর নামক আপন নিড়ে,

    14
    13 Comments

Saifun nesa Shima

Housewife

Skip to toolbar