-
কিশোরী_বয়সের_ভালোবাসা।
(না কি অপরিণত বয়সের ভুল )
লেখাঃ মেহের_মেহের_সীমা।
পর্বঃ ৪শ্রাবণ তার বাবাকে বসতে দেখে ভিতরে ঢুকে নিজেদের রুমের দিকে যাচ্ছিল সে সময়ে শাহেদ বেপারি হুংকার ছেড়ে বলেন, ওই দিকে কোথায় যাচ্ছিস?
আমি তোকে যেতে বলেছি?
শ্রাবণ তার বাবার কথা শুনে বলেন, বাহিরে থেকে তো মাত্র এসেছি সেজন্য আমি হাতমুখ ধুতে যাচ্ছিলাম।
শাহেদ বেপারি ছেলের কথা শুনে বললেন,তা কি রাজকার্য করে এসেছিস শুনি!
যে আমার কথা শেষ হওয়ার আগে হাতমুখ ধুয়ে আসতে হবে!
শ্রাবণ তার বাবার কথা শুনে বুঝতে পারছে এই মুহূর্তে হাতমুখ ধুতে গেলে অনেক কথা শুনতে হবে।
তার থেকে পরে করা যাবে।
শ্রাবণ ভিতরে না গিয়ে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়।
শ্রাবণকে সামনে দেখে শাহেদ বেপারি বললেন,তুই আজকে দোকান বন্ধ রেখে কোথায় গিয়েছিলি?
তাছাড়া তোর দোকান বন্ধ ছিলোয় বা কেন?
শ্রাবণ তার বাবার কথা শুনে আমতা আমতা করে বলেন, বেঁচা কেনা ছিল না সেজন্য দোকান খুলিনি।
শাহেদ বেপারি ছেলের কথা শুনে বললেন,তা এত বড় ব্যাবসায়ী কবে থেকে হলি?
দোকান না খুলেয় বেঁচা কেনা নেয় বুঝে গেছিস।
আর এই আমি আজ ৩৫ বছর ধরে ব্যাবসা করেও তা বুঝতে পারি না।শ্রাবণ তার বাবার কথা শুনে বলেন, মাসের এই সময়ে তো বেঁচা কেনা কম হয়।
তা আপনিও জানেন।
শাহেদ বেপারি তার ছেলের কথা শুনে বললেন, তোর দোকান বন্ধ দেখে আজকে দোকান থেকে কয়েকজন কাস্টমার ফিরে গিয়েছে।
কুত্তার বাচ্চা দোকান বন্ধ রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস আর বলিস বেঁচা কেনা নেয়।
শ্রাবণ তার বাবার দিকে তাকিয়ে বলে, গালিগালাজ করছেন কেন?
তাছাড়া সারাদিন দোকানে বসে থাকলে ২০০০ টাকার কম ছাড়া বেশি এক টাকাও মনে হয় না বিক্রি করতে পারতাম।
শ্রাবণের এমন কথা শুনে শাহেদ বেপারি ক্ষেপে বললেন,দুই হাজার টাকা কি তোর কাছে টাকা মনে হয় না হারামজাদা!
তোর পিছনে এই পর্যন্ত কম টাকা যায়নি হারামজাদা।
তুই কি ভাবিস টাকা বলদের পাছা দিয়ে আয়ছে।
না টাকার গাছ লাগিয়ে রেখেছিস?
যখন চায়বি পেয়ে যাবি।
শ্রাবণ শাহেদ বেপারির কথা শুনে বললেন, আমি আপনার কাছে কখন টাকা চাইলাম?
শাহেদ বেপারি তার ছেলের কথা শুনে বললেন, দোকান নিতে তো টাকা লাগে নায় চাড়া লাগছে!
আর তুই টাকা চায়বি কেন?
তুই তো আজাইরা খাবি আর টো টো করে ঘুরে বেড়াবি।
আবার বলে কিনা কখন টাকা চাইলাম!
শ্রাবণের মা এতক্ষণ ধরে তাদের কথা শুনছে কিছু বলছে না।
কারণ এই মুহূর্তে কিছু বলতে গেলেয় বিপদ।
স্বামীর রোষানলে পড়তে হবে।
তার থেকে চুপ থাকায় ভালো।
তাছাড়া আগামীকাল সাব্বিরের বাবা যে সময়ে বাসায় থাকবে না তখন শ্রাবণকে ধরতে হবে।
দিন দিন ছেলেটা বদলে যাচ্ছে।অন্যদিকে
শ্রাবণ বাবার সামনে দাঁড়িয়ে থেকে আর গালি খেতে চাচ্ছিল না সেজন্য তার বাবাকে কিছু না বলে নিজের রুমের দিকে যায়।
রুমে গিয়ে হাতমুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে তার বাবার বলা কথাগুলো ভাবতে গিয়ে মনটা বিষিয়ে উঠে।
দমবন্ধ হয়ে আসে।
তার বাবা সবসময় তাকে তচ্ছ তাচ্ছিল্য করে তা শ্রাবণের সহ্য হয় না।
কয় বড় ভাইকে তো কখনো বাবা রাগ করে কথা বলে না।
খালি দেওয়া তো দূরের কথা।
বাবার কথা শুনে মনে হয় আমি তার ছেলে না।
মাথার ভেতর বাবার কথা গুলো ভনভন করে ঘুরছে মনে হয় পাগল হয়ে যাবো।
ঠিক সেই মুহূর্তে প্রিয়ার লজ্জা রাঙ্গা মুখটি চোখের সামনে ভেসে উঠতেই শ্রাবণের মনে পরে যায় গতকাল রাতের কথা।
গতকাল রাতে দোকান বন্ধ করে আসার সময়ে প্রিয়ার সাথে দেখা করতে গিয়েছিল।
তার মা রুমের মধ্যে ঘুমিয়ে ছিল বিধায় তারা দুজন বাহিরে দাঁড়িয়ে কথা বলছিলো।
দুজনে হাত ধরে আগামী দিনের স্বপ্ন বুনেছে।
গতকাল প্রথম প্রিয়া তার গালে উষ্ণ স্পর্শ দিয়েছে।
বিষয়টি মনে হলে পুরো শরীরে শিহরণ খেলে যায়।
কিছু সময়ের জন্য ভুলে যায় বাবার কটু কথাগুলো।অন্যদিকে
শ্রাবণ নিজের রুমে চলে যাওয়াতে শাহেদ বেপারি অনেকক্ষন স্ত্রীর সাথে রাগারাগী করেন।
সুমনা বেগমের মাঝে মাঝে রাগ উঠে স্বামী নামক মানুষটির উপরে।
তবে সে রাগ বেশি সময়ের স্থায়ীত্ব থাকে না।
কারণ এই মানুষটির শৈশব বড় কষ্টের কেটেছে।
সুমনা বেগম তার শ্বাশুড়ি আম্মার মুখে শুনেছেন, মানুষটি যখন পাঁচ মাসে তার মায়ের গর্ভে তার ছিলেন।
সে সময়ে তাদের বাবা মারা যান।
তাদের বললাম কারণ ওনারা দুই ভাই।
ওনার পাঁচ বছরের বড় এক ভাই আছেন।
যিনি তার পরিবারকে নিয়ে দেশে থাকেন।
তো যা বলছিলাম,জন্মের পর বাবাকে দেখেনি,
বাবার আদর কি বা কেমন হয় তাও জানে না তিনি।
আমার শ্বাশুড়ি আম্মা ছিলেন সহজ সরল ধরনের মানুষ।
শ্বশুর তিনি দুই ছেলেকে নিয়ে পড়ে যান বিপাকে।
তবে বাড়িতে অনেক গাছ গাছালি থাকায় ,ডাব,নাঁরিকেল তাল,তালের রস,আম,চালতা পেপে লোক দিয়ে বিক্রি করে কোনমতে চলতেন।
কাঁথা সেলাই করতেন,পাটি বুনে তা বিক্রি করতেন।
এভাবে কয়েক বছর খুব কষ্টে কাটে।
আমার বড় ভাসুরের যখন ১৩ বছর হয় তখন থেকে সে দোকানে বসে।
শ্বশুর বাবা পাকিস্তান আমলে আর্মি ছিলেন।
কিন্তু তার কাছে এই চাকরি ভালো লাগতো না।
সেজন্য চাকরি ছেড়ে বাজারে দোকান কিনে করতেন।
তিনি হঠাৎ করে মারা য়াওয়াতে সময়ের ফেরে জীবিকার তাগিদে বড় ছেলেকে তার বাবার রেখে যাওয়া দোকানে বসতে হয়েছে।
তবে ছোট মানুষ হওয়াতে তেমন বুঝতো না।
সেজন্য বাকি বেশি পরে যেতো।
এভাবে কেটে যায় আরো দুই বছর।
এরমধ্যে বড় ভাসুর একা দোকান করবে তার ছোট ভাই বসে বসে খাবে তা সহ্য হয় না।
সে ছোট ভাইকে উঠতে বসতে খোঁটা দিতে শুরু করে তার মায়ের অবর্তমানে।
ছোট হলেও আমার স্বামীর জ্ঞান বুদ্ধি প্রখর ছিলো।
বড় ভাইয়ের খোটা হজম করতে পারেনি।
তার বড় ভাইয়ের খোটা সম্পর্কে আমি আমার স্বামীর মুখে শুনেছি ।
শ্বাশুড়ি আম্মা তা জানতেন না।
তার সে সময়ে কতোটুকু আর বয়স ছিল।
সেই থেকে ভাইয়ের সাথে দোকানও করতো আবার লেখাপড়া চালিয়ে যেতে থাকেন।
আস্তে আস্তে সময় যেতে থাকে আমার স্বামী যখন ক্লাস সিক্সে পড়ে সে সময়ে দেশের অবস্থা তেমন একটা ভালো না।
তখন ১৯৬৮ সাল চলছিল।
তাদের দোকানে বেঁচা কেনা তেমন একটা হয় না।
এভাবে চলতে কষ্ট হচ্ছিল।আমার স্বামী ও তার বড় ভাই ঢাকা আসেন জীবিকার তাগিদে।
আদমজী জুট মিলে চাকরি পায়।
ঢাকায় বাসা ভাড়া করে তাদের মা’কে নিয়ে আসেন।
এভাবে চলছিল কিছু বছর।
কিন্তু আস্তে আস্তে দেশের আবহাওয়া বদলাতে থাকে।
আমাদের দেশ বন্দিত্ব থেকে মুক্তি মুক্ত হতে ছটফট করে ।
দেশকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে বাংলার দামাল ছেলেরা।
৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণ শুনতে সেদিন আমার স্বামীও সেখানে যান।
তার কাছে থেকে শুনেছি বঙ্গবন্ধু দেখতে কেমন ছিল তার কথার ঝংকার কেমন ছিল।
কারণ সেদিন খুব কাছে থেকে বঙ্গবন্ধুকে দেখার ও আওয়াজ শুনার সৌভাগ্য হয়েছিল তার।
এরপর ঘটে সেই নির্মম ঘটনা।
২৫ মার্চ রাতের আঁধারে পাক হানাদার বাহিনীর আমাদের দেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়।
২৬ মার্চ সকালের দিকে জীবন বাঁচাতে চৌদ্দ বছরের শাহেদ বেপারি মা ও ভাইকে নিয়ে বাড়িতে এসে পড়েন।
শাহেদ বেপারি মা ভাইকে বাড়িতে রেখে যুদ্ধে যেতে চায়।
তার মা ছেলেকে যেতে দিতে চায় না।
নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে আমাদের এই দেশকে স্বাধীন করে একদল মুক্তিযুদ্ধারা ।
যুদ্ধের সময়ে নানা ভাবে মুক্তিযুদ্ধাদের সাহায্য করেছেন এই তিন মা ছেলে।
যুদ্ধের পর শাহেদ এর বড় ভাইকে তার মা বিয়ে করান।
বৌকে বাড়িতে রেখে দুই ভাই আদমজী জুট মিলে কাজে ফিরে আসেন।
কয়েক বছর…
চলবে8 Comments

Saifun nesa Shima
Housewife
Friends
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মাহীম খান
@meho
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এফ. আর. মাহদী
@frmahedi
ইফতিশা খানম
@eftishakhanam
Poly Alam
@butterflywords
Mubarra Ayesha Chowdhury
@mubarra45




আমার তো শুধু এটাই বলতে ইচ্ছে করে, “আমার কাঁচা বয়সের প্রেম ছিল তোমার মন ছোঁয়ার স্পর্ধা, আজ বয়সের বাতাস বাস্তবতা শেখায় আমার ভালোবাসায় নাকি ছিলো দ্বিধা”
মুক্তিযুদ্ধের চেতনায় গড়া,, চমৎকার