Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • হৃদয়ে রক্তাক্ত শাপলা ❗
    ➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    খুব মনে করে বিশেষ যত্ন নিয়েছ আমার!
    রক্তের আল্পনায় দূরত্বের প্রাচীর টেনে আবার
    সেই প্রাচীর ঘেরাও দিয়ে অবরুদ্ধ হৃদয় করেছ রক্তাক্ত।
    আমার অখন্ড বুক কেটে তরতাজা লাল রঙ
    রক্তস্নানে তুমি সসম্মানের সৌন্দর্যে পেয়েছ অহং!
    জলের ওপরে ফুটেছ রক্ত লাল অপূর্ণ শাপলা,
    মনের মাঝি জামান মৌন মনে খেলে নিঃসঙ্গ খেলা !

    7
    5 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar