-
গল্প- “ভালোবাসি আজীবন”
পর্ব ৭
————————————–
মাথাটা এত ব্যথা করছে, চোখটাও খুলতে পারছি না। কিন্তু মুখে কি এটা? কোথায় আমি? ঝাপসা দেখছি কেন সব, এত ব্যথা হচ্ছে কেন পেটে? বেচে কি আছি..–নীলা, নীলা, তুই ঠিক আছিস?
–সবুজ আমি কোথায়? আম্মু কোথায়? কি হলো, কথা বল? আমরা তো বাসায় ছিলাম আমার ঘরে, এখানে এলাম কিভাবে? কি হয়েছে আমার? আমার শেষ সময় কি চলে এসেছে? বল না কিছু।
–আরে পাগলি, কিসের শেষ সময়! তুই সেদিন কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেছিলি, পরে তোকে হাসপাতালে নিয়ে এসেছি। তারপর পরিস্থিতি অনুযায়ি তোর অপারেশনটা করিয়ে ফেললাম, এখন তুই সম্পূর্ণ সুস্থ। আজকে দুই দিন পর চোখ খুললি তুই, আমার কি অবস্থা হচ্ছিল তুই যদি দেখতি! তবে তোর ক্যান্সারের সব চিকিৎসা এক সপ্তাহের মধ্যে শুরু হবে।
–সবুজ এত কিছু এত কম সময়ে, কিভাবে?
–আমি গত ছয় মাস কোথায় ছিলাম জানিস? তোর কথা শুনে সেদিন ভার্সিটি থেকে বের হয়েই আমি রিসার্চ শুরু করেছিলাম এই ব্যাপারে কারণ আমার জীবনের এরপর একটাই লক্ষ্য যে তোকে সুস্থ করে তুলতে হবে। শুধু ক্যান্সারের বিষয়টা নতুন শোনার পরে ওইটা নিয়ে ডাক্তার দেখতে দেখতে একটু সময় লেগে গিয়েছিল। না হলে তো যেদিন তুই জেনেছিলি আমিও সেদিনই জেনেছিলাম, আর সাথে সাথেই চলে আসতাম তোর কাছে। এখন চিন্তার কোন কিছু নেই, সব ঠিকঠাক। এখন শুধু দয়া করে আমাকে বিয়ে করে আমাকে ধন্য কর। আর সন্তানের ব্যাপার যেটা সেটা এই যুগের মেয়ে হয়ে তোর চিন্তা করা ঠিক হচ্ছে না। তোর গর্ভে না হলেও সন্তান আমাদেরই হবে।
–তুই অনেক দূর ভাবছিস, ততদিন তো আমি বাচঁবোই না। এর আগেই আমি..
–উল্টা পাল্টা কথা বলবি তোকে আমি নিজের হাতে এখন উপরে পাঠায় দিবো। আমি পুরো পৃথিবী এক করে দিচ্ছি তোর জন্য আর তুই আগে চলে যাওয়ার কথা বলছিস? আর কখনো এ কথা শুনলে তোর খবর আছে, বিয়ে না করলে না করবি, এসব কথা বলবি না খবরদার।
–সবুজ, আমার ঘরে আলমারিতে দ্বিতীয় ড্রয়ারে একটা লাল রঙের খাম আছে, আমি চলে গেলে ওইটা তোর জন্য থাকলো। পড়ে নিস মনে করে, ভুলিস না যেন।
–আমাকে এভাবে বলছিস কেন? তুই নিজেই তো আমাকে দিতে পারিস, আমি রেখে দিবো আমার কাছে যত্ন করে।
–আমি তো ভাবলাম যে এখান থেকে সরাসরি আমাকে বিয়ে করে সাথে নিয়ে যাবি তুই। আর তোর সাথে সর্বোচ্চ সময় কাটাবো বলে আমি আমার বাসায় যাওয়ার সুযোগই পাবো না, পেলেও হয়তো আমার মনে থাকবে না তোকে দিতে। কিন্তু এখন তো মনে হচ্ছে যে আমার ভাগ্যে বিয়ের ফুল ফুটতে এখনও অনেক দেরী আছে। কবে যে কবুল বলতে পারবো..
–কবুল, কবুল কবুল। নে, বলে দিলাম আমি, এবার তুই বল।
–ভেবে দেখি আগে।
–তোকে আমি..
(চলবে)
3 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
Nipun Chandra
@nipunch
Namshi Nahin
@namshi-nahin
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali

ভালোবাসাহীন জীবন কীকরে হয়!