Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “পাগলা ঘোড়া”
    -পি.কে. সরকার
    নবীন পথিক:
    মনটা আমার পাগলা ঘোড়া,
    লাগাম টেনে যাবে না থামা।
    ইচ্ছেরা সব মিলেছে ডানা,
    মন বলছে থামতে মানা।
    প্রবীণ পথিক:
    ঝড়ে যেনো যেয়ো না উড়ে,
    মনকে রাখো নিয়ন্ত্রণে।
    নিজের মাঝে মনকে রাখা,
    নয় তো কাজ অতি সোজা।
    নবীন পথিক:
    বয়স তোমায় দিয়েছে ধোকা,
    বলছো কথা বোকা বোকা।
    আমার মন আমি জানি,
    ঝড়ের আগে উড়তে পারি।
    প্রবীণ পথিক:
    বলছি না যে, উড়তে মানা,
    বা কাটবো তোমার স্বপ্ন ডানা।
    মনকে রাখো সীমার মাঝে,
    সূতো যেনো না যায় কেটে।
    নবীন পথিক:
    আমার এখন অনেক তাড়া,
    স্বপ্ন মোর আকাশ ছোঁয়া।
    ছুটবো আমি দিক বেদিক,
    কিসের আবার লক্ষ্য ঠিক।
    প্রবীণ পথিক:
    ঠিক আছে বাছা,
    দিবো না বাঁধা।
    তবু বলছি সেই কথা,
    মনকে বাঁধা নয় তো সোজা।
    নবীন পথিক:
    অনেক ছুটে অবশেষে,
    ফিরছে যখন ক্লান্ত হয়ে।
    দেখতে পায় নে বৃদ্ধটারে,
    কোথায় গেলে পাবো তারে?
    নবীন তখন প্রবীণ বেশে,
    ক্লান্ত হয়ে পড়লো বসে।
    যেথায় সেই প্রবীণ ছিলো,
    সেথায় সে থমকে রইলো
    বলছে সময় মুচকি হেসে,
    তোমার তরে জায়গা ছেড়ে,
    সে চলে গেছে পরপারে।

    11
    8 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar