Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    “কৃত্রিমরূপ মানবতাবাদী ”
    পি.কে সরকার

    অস্ফুট মানবতা কেমিক্যালে ফুটিয়ে,
    ফরমালিন সতেজতায় ধারণ করেছি চিত্তে।
    নিজ স্বার্থের ধ্বজা উড়িয়ে,
    সৃষ্টিকে দিচ্ছি জানিয়ে,
    আমিই সেই জন!
    যেই জনে না করিলে হস্তগত,
    গড়াগড়ি করিত এ ধ্বজা ধূলিতে।
    গুণীজনে করিয়া বনধ নেত্র,
    মাথা গুজিয়া রেখেছে বালিতে।

    তাই তো অসুস্থ আত্মাগুলো আজি,
    মনুষ্যত্বহীন মানবতার পসরা রেখেছে সাজি,
    অকাজি আজি মস্তকহীন কাজি।

    মুখে নীতিবাদী বাক্যের ফুল ঝড়ি,
    অন্তরে নিজ স্বার্থসাধনের মন্ত্রজপি।
    যদি অর্থনৈতিক স্বচ্ছলতায় হয় সামাজিক মর্যাদার মানদণ্ড,
    তবে তো হবেই মানবতা লণ্ডভণ্ড।

    অন্যের ত্রুটি ধরিতে যতটা সক্ষম,
    নিজ ত্রুটি ধরিতে ততটাই অক্ষম।
    অর্থই মূখ্য, উৎস বিবেচ্য নহে,
    মনুষ্যজাতি নামক প্রাণীর সিংহভাগের এ রোগ সারিবে কিসে!!!

    চিত্ত কুলষিত মানব নহে লজ্জিত,
    এ সমাজ কেমনে হইবে আলোকিত?
    জাগো হে,
    সুপ্ত পবিত্র আত্মারা,
    সময় চক্রের আজ বড়ই যন্ত্রণা।
    অসহায় নেত্রগুলো আজি,
    অপেক্ষায় তোমার….;

    14
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar