Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    পি.কে. সরকারের

    “মূল্যহীন আত্মবিলাপ”

    স্বার্থের চোরাবালিতে সম্পর্কেরা আজি বন্দি,
    প্রত্যাশারা কহিছে কান্দি কান্দি!
    তুমি কাহার আর আমি কাহার,
    প্রত্যেকে যাহার যাহার তাহার তাহার।
    আর সে’ই শুধু রহিয়াছে পড়ে,
    কৃত্রিম মানবতা নামক পথি মধ্যে।
    আত্ম মহানুভবতার পদ তলে পিষ্ট সে,
    অবিরাম ছুটে চলিতেছে অসুস্থ সভ্যতার দিকে।
    স্বয়ং জীব শ্রেষ্ঠ উপাধি ধারণ করিয়া,
    নির্লজ্জতায় পশুকেও ছাড়িয়া,
    আপনারে ধন্য ধন্য কহিতে,
    নূন্যতম লজ্জিত নহে যে মানসিকতা,
    এ বসুধা কি প্রাপ্ত করিবে তাহাতে!!

    আদিম জৈবিক চাহিদায় মগ্ন মস্তিষ্ক,
    আর বিকৃত মানসিকতায় নিমজ্জিত চিত্ত; নিঃসৃত শব্দ বানে সৃষ্ট বাক্যে;
    হিমালয়সম দৃঢ়তায় মিথ্যাচার,
    তথাপি আদিম উন্মাদনায় ‘
    পতঙ্গের ন্যায় -নরনারী আপনারে ;
    পতিত করিতে ব্যস্ত, জৈবিক অগ্নিকুণ্ডে!!!

    আর কতকাল হায়!
    রিক্ত হস্ত পাতিয়া রাখিবে নির্লজ্জতায়।
    শিরঃ দাঁড়া করিয়া সোজা,
    নিজ চরণে করিয়া ভরসা,
    চলিতে শুরু কর না রে বোকা।
    দেখবি – তোরে কেউ,
    পারিতেছে না দিতে ধোকা।

    করিতে হইবে না সমাজ বদল,
    আপনারে করিয়া ফেলো বদল।
    স্বয়ং চালিত হও-
    সত্য প্রেমময় ভালোবাসায় সৃষ্ট পথে,
    সমাজের রন্ধ্রে রন্ধ্রে নির্মল সুরে,
    উন্নত মানবিকতার বাঁশি উঠবে বেজে।

    11
    6 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar