Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 5 years, 1 month ago

    সময়ের চোরাবালি
    (পি.কে.সরকার)

    বহু ক্ষণ, বহু দিন, বহু বছর,
    এক সঙ্গে পথ চলেছি-
    হাতে হাত, পায়ে পা মিলিয়ে,
    স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়ে।

    আজও মনে পড়ে-
    কোনো মায়াবী গোধূলী লগ্নে,
    তুমি সেজে ছিলে গোলাপী সাজে।
    মৃদু সমীরণে-
    ঢেউ খেলে যাচ্ছিল তোমার চুলে।
    অপলক দৃষ্টি ছিল স্থির, কতটা সময়!
    মনে পড়ে না।

    বহু বছর হয়ে গেল,
    পথ চলি না আর এক সঙ্গে।
    সময়ের প্রয়োজনে পরিবর্তন,
    না কি নিজ প্রয়োজনে!!
    কত কর্ম ছেড়েছি!
    কত কর্ম ধরেছি!
    সফলতা তোমায় পাব বলে।

    সৃষ্টি লগ্নে-
    পতিত হয়েছি সময়ের চোরাবালিতে।
    প্রতি নিয়ত একটু একটু করে,
    নিমজ্জিত হয়ে চলছি তাতে।
    ব্যক্তি হৃদয় নারাজি মানতে,
    সময়ের চোরাবালি আছে না কি ধরাতে!
    সফলতা তোমায় জয় করব আজিকে।
    তাই ছুটে চলা অবিরাম….।
    আর স্বপ্ন ছোঁয়ার আশা,
    সে কি তবে মিছে?

    অন্তিম ক্ষণে;
    দু’বাহু বাড়িয়ে,
    সফলতা বলছে,
    “আমি এসেছি তোমারি কাছে।”
    পুলকিত চিত্তে, উন্মুক্ত বাহুদ্বয়,
    ধরতে গিয়েছে সফলতার বাহু,
    সময়ের চোরাবালিতে,
    প্রায় সম্পূর্ণ নিমজ্জিত; তবু চাই, তবু চাই,

    ঠিক পিছোনে, ঠাঁই দাঁড়িয়ে,
    কে যেন অট্টহাস্য করে,
    আর বলতে থাকে-
    পিছন ফিরে তাকাও একবার,
    কিছু কি দেখা যায়?
    কি!
    জন্ম থেকে এতোটা পথ চলে এসেছো যে,
    তা আর দেখতে না পাওয়া যায়।
    তো!
    আমিই তোমার গন্তব্য,
    কিন্তু আমি তোমায় চাই না,
    চাই সফলতারে। তবে তুমি কে?

    আবারও অট্টহাস্য!
    ওরে বোকা আমায় চেনে না,
    আছে কোনো জীব।
    আমি মৃত্যু, আমিই তোমার গন্তব্য,
    এ ধরাতে রইবে শুধুই তোমার কর্ম।

    18
    13 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar