-
একটা সাদা ফুল
কলমে :ইমতিয়াজ আহসান
সময়কাল :১৯/০২/২০২১
তোমার আকাশে আজও আমি পাখি হয়ে ঘুরে বেড়াই।
যা হবার নয় চেয়ে গেছি শেষ পযন্ত দিনমান …
অর্বাচীন সেই শব্দ গুলো বন্ধন ছুটে উড়ে যায়, সুগন্ধির মতো।
সাগরের গর্জন যেমন ঝিনুকের মুক্তা ছিনিয়ে নিতে পারেনা,আমিও তেমনি আজও সযত্নে পুষে রেখেছি তোমায়।
হাহাকার গুলো পুরোনো চিঠির মতো তোমার দীর্ঘশ্বাস হয়ে আদিগন্ত ছুটে ফেরে।
তুমি কি আমার বন্ধু নও!! লেম্প পোস্টের মত একা আমি দাড়িয়ে থাকি তোমার প্রতিশ্রুতির আশায়।
অপলক তাকিয়ে থাকি প্রতিদিন তোমার চলে যাওয়ার সেই পথে…
একদিন আমিও চলে যাবো সেই পথে সব গল্প শেষ করে..
জীবন ও জগতের তৃষ্ণা আমার কখনো মিটবে না জেনেও আমার চাওয়া গুলো ঘুরে ফেরে মরুর বুকে লু হাওয়া হয়ে,তোমার বসন্তের অপেক্ষায়।
শুধু চাওয়া ভালো থেকো সব সময়, আমারই প্রিয়তমা।6 Comments
Friends
Mitul hasan
@mitul
Fazilatunnesa Nadia
@nadia-2
Redwan Khan
@redwan-khan
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
TARIN
@tarin
Pritam Biswas
@pritam-biswas
মাহ্দী সাকিব
@mahdi-sakib
বিপুল চন্দ্র রায়
@sreebipulchondrorayraygmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir


ভালোবাসার বিপরীতে থাকে বিরহ।