Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    • 5 years, 1 month ago

    কথাক্রান্ত হালফিল- ২
    —————————–

    আজকাল যাই লিখি, মনে হয় আগে লিখে ফেলেছে কেউ ৷ যাই পড়ি, মনে হয় চেনা চেনা। দেজা ভু? অথচ এতই সহজ নয় এই সমীকরণ। রাত জেগে জেগে সকাল হলে রোদ এসে পড়ে চোখে। সেই সকাল অচেনা হলেও রোদকে চেনা মনে হয়। গতকালের রোদের সঙ্গে তার পার্থক্য লিখতে বসি। পার্থক্য মানেই অতীত খুঁজতে বসা। নিজেকে ওপড়ানো। ছড়িয়ে ছিটিয়ে দেওয়া সমস্ত কথা। অক্ষর। স্মৃতি।

    অথচ এমনটা হয় না কিছুতেই। পার্থক্য এলেই, তার সঙ্গে অন্য কেউ এসে পড়ে। সে আমায় হীনমন্যতায় ভোগায় কখনো। কখনো অতিরিক্ত উৎসাহিত করে তোলে। দু’টোই শরীরের পক্ষে ক্ষতিকারক জানা সত্ত্বেও এড়িয়ে যেতে পারি না। যা কিছু অনিষ্টকর, তা চিরকালই আকর্ষণীয়। অথচ সমস্ত ভাবনা এসে একত্রে মিশেমিশে যায়। মেঘ তৈরি করে। মস্তিষ্কের ভিতর বৃষ্টি হয়ে চলে অনবরত। আমি খেই হারিয়ে ফেলি। চিন্তার বন্যা আছড়ে পড়ে ভিতরে। তা অবসাদ হয়ে ছিটকে বেরিয়ে আসতে চায়। আমি ভেসে যেতে থাকি!

    @হাসনাত সৌরভ

    12
    10 Comments
Skip to toolbar