-
দেহবিতান নামে আমার একটি কবিতার বই আছে। মূল পাণ্ডুলিপির জন্য প্রচুর কবিতা লিখলেও,সব কবিতা বইতে স্থান দিতে পারি নি। তুলট ও তুলট পাঠক-বন্ধুদের জন্য দিলাম একটি কবিতা।
================================================================দেহবিতান-১৯
রেদওয়ান খান
মোহগ্রস্ত স্তব্ধ চুপ– এই পুকুরের জলে রাত্রিতে সাঁতার কাটে চন্দ্রবালিকারা
পুরুষ ভেবেছে,অই বুঝি গন্ধমের নাও যায় দূরে কোন নীলগঞ্জের বাজার!
তাই সে ঝাঁপ দেয় অন্ধকারে,বাণিজ্য সন্ধানে তার একেলা দরিয়া সাঁতার;
শাপলা মুড়ায় লুকিয়েছে মিথ্যে বিসর্জন,কোথায় আকাশের ঝিকিমিকি তারা ?চন্দ্রবালিকারা ধুয়ে যায়,জলের উপরে ভাসে দেহহীন কায়া কামিনী কাঞ্চন
স্তনাভরণ ভেঙে উঁকি দিয়ে হাওয়ায় হারিয়ে যায় বাসনার স্তনবতী রমণীকুল
পুষ্পাঞ্জলি-অনুকূলে দেহের দাসত্বচিহ্ন ফুটেছিল কর্ণশোভা– সোনালি নাকফুল
কাস্তে হাতে দেহ নিয়ে কাতরায় শ্যামল যুবক,যেন এক শরবিদ্ধ বিপন্ন খঞ্জন ।8 Comments
Friends
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
Neel tripura
@neel


‘নীলগঞ্জের বাজার’ – বাহ। ঝলমলে শব্দ। পুরো লেখায় ‘দেহবিতান’ শব্দের শৈল্পিক বর্ণনা মুগ্ধকর।